প্রধানমন্ত্রীর দপ্তর
মহারাষ্ট্রের নাগপুরে কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
পোস্ট করার দিনক্ষণ:
01 MAR 2026 12:09PM by PIB Agartala
নয়াদিল্লি, ১ মার্চ ২০২৬
মহারাষ্ট্রের নাগপুরে একটি কারখানায় বিস্ফোরণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।
প্রধানমন্ত্রী প্রতিটি নিহতের নিকটাত্মীয়ের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্টে শেয়ার করেছেন;
"মহারাষ্ট্রের নাগপুরে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অত্যন্ত মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।
প্রত্যেক নিহতের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।"
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2234342)
ভিজিটরদের কাউন্টার : 47