রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

শেগাঁও-তে জাতীয় আরোগ্য মেলা ২০২৬-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

পোস্ট করার দিনক্ষণ: 25 FEB 2026 2:26PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ মহারাষ্ট্রের বুলধানার শেগাঁও-তে জাতীয় আরোগ্য মেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন। সেখানে ছ’জন প্রবীণ বৈদ্যকে (আয়ুর্বেদ চিকিৎসক) আয়ুষ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে সম্মানিত করেন রাষ্ট্রপতি।

ভাষণে রাষ্ট্রপতি বলেন যে, আমাদের সংস্কৃতিতে সার্বিক সুস্বাস্থ্য এবং আনন্দময় জীবনযাপনের বিষয় দুটি পরস্পরের সঙ্গে যুক্ত। স্বাস্থ্যসমৃদ্ধ নাগরিকরা দেশকে উন্নত করেন এবং আয়ুষ প্রণালী নাগরিকদের সুস্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যোগ ব্যায়াম, আয়ুর্বেদ কিংবা সিদ্ধার মতো চিকিৎসাপ্রণালীতে মানুষ ভরসা রাখতেন আধুনিক চিকিৎসা-বিজ্ঞানের জমানা শুরু হওয়ার আগে থেকেই।

আমাদের কৃষি খামার এবং বনাঞ্চল বিভিন্ন ভেষজ ওষুধের অমুল্য রত্নভাণ্ডার এবং তার সংরক্ষণ জরুরি। পরিবেশ রক্ষার ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ। ভেষজ ওষুধের গাছের চাষ অর্থনৈতিক দিক থেকেও লাভজনক। কাজেই আয়ুষ প্রণালীর প্রসার একইসঙ্গে স্বাস্থ্য, অর্থনীতি এবং পরিবেশ সংরক্ষণে সহায়ক।

আজ সারা বিশ্বের মানুষ সার্বিক সুস্বাস্থ্যের গুরুত্ব বুঝতে পারছেন এবং আয়ুষ, আয়ুর্বেদ এবং যোগাভ্যাসের রীতি জনপ্রিয় হয়ে উঠছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন।

আয়ুষ চিকিৎসা প্রণালীকে আধুনিক যুগে আরও গ্রহণযোগ্য করে তুলতে তথ্যভিত্তিক গবেষণা এবং ওষুধের গুণমান নিশ্চিত করতে আরও উদ্যোগ দরকার বলে রাষ্ট্রপতি মনে করেন। সরকার এই লক্ষ্যে কাজ করছে বলে তিনি জানান।

রাষ্ট্রপতির মূল ভাষণটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc2026225804401.pdf

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2232928) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English