আয়ুষ
প্রধানমন্ত্রীর যোগ পুরস্কার–২০২৬-এর জন্য আবেদনপত্র গ্রহণের সময়সীমা শুরু হয়েছে
পোস্ট করার দিনক্ষণ:
25 FEB 2026 4:12PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগ প্রণালী জনপ্রিয় হয়ে উঠেছে দেশে ও বিদেশে। রোগ প্রতিরোধের ক্ষেত্রে এবং সার্বিক সুস্থতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের কার্যক্রমের মধ্যে বিষয়টিকে অন্তর্ভুক্ত করছে।
সাধারণ মানুষকে এই বিষয়ে আরও আগ্রহী করে তুলতে যোগাভ্যাস জনপ্রিয় করে তোলায় অবদানের স্বীকৃতিতে পুরস্কার প্রদানের ব্যবস্থাও করেছে সরকার।
আয়ুষ মন্ত্রক প্রধানমন্ত্রী যোগ পুরস্কার-২০২৬-এর জন্য আবেদন গ্রহণের কাজ শুরু করেছে। জাতীয় স্তরের পোর্টাল www.awards.gov.in-এ গিয়ে আবেদন করা যাবে।
পুরস্কার বিজেতারা পাবেন একটি ট্রফি, শংসাপত্র এবং নগদ ২৫ লক্ষ টাকা।
দুটি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে – ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক। দুটি বিভাগেই দু’জনকে পুরস্কৃত করা হবে।
আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা জরুরি। দেশের বাইরে বিদেশের নাগরিকরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ৩০ বছর বয়স হলে তবেই এই আবেদন করা যেতে পারে।
আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে। চলবে ২১ মার্চ, ২০২৬ পর্যন্ত। সময়সীমা আরও ১৫ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2232926)
ভিজিটরদের কাউন্টার : 4