প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর

পোস্ট করার দিনক্ষণ: 24 FEB 2026 5:13PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

 


ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসের ২৫ ও ২৬ তারিখ সেদেশ সফরে যাচ্ছেন। এটি হবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় ইজরায়েল সফর। শীর্ষ বৈঠকে দুই প্রধানমন্ত্রী ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃষি, জয় ব্যবস্থাপনা, শিল্প ও অর্থনীতি, নাগরিকদের মধ্যে সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পন্থাপদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে কথা হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা মত বিনিময় করবেন বলে মনে করা হচ্ছে।


প্রধানমন্ত্রী ইজরায়েলের রাষ্ট্রপতি ইসাক হারজগ-এর সঙ্গেও দেখা করবেন।

এই সফর দুদেশের দীর্ঘদিনের সুগভীর কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে এবং দুদেশের সামনে থাকা অভিন্ন চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সম্মিলিত প্রয়াসের দৃষ্টিভঙ্গি গ্রহণে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2232513) ভিজিটরদের কাউন্টার : 42
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English