প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে প্রযুক্তি এবং উদ্ভাবনক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বদানের বিষয়টি প্রতিফলিত হয়

পোস্ট করার দিনক্ষণ: 23 FEB 2026 8:02AM by PIB Agartala

নতুনদিল্লি, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম মেধা সংক্রান্ত একটি ঐতিহাসিক শীর্ষ সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সারা বিশ্ব ভারতের দক্ষতার প্রশংসা করেছে। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের যুব সমাজের এগিয়ে চলার মানসিকতার কারণে মানবজাতি কত উপকৃত হচ্ছে, সেটি এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়।
এই প্রসঙ্গে সংস্কৃতের একটি সুভাষিতম প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন-
“অবিজ্ঞাতস্য বিজ্ঞান বিজ্ঞাতস্য চ নিশ্চয়ঃ।
আরম্ভঃ কর্মনাং শশ্বদারবধস্যান্তদর্শনম্”।
এই সুভাষিতমে বলা হয়েছে, অজানা জ্ঞানের সন্ধান পেতে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা অত্যন্ত জরুরি। গবেষণার সূচনা হয় জানা বিষয়ের বিশ্লেষণ করার মাধ্যমে। অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত সেই জ্ঞান যাচাই করা হয়।
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“কৃত্রিম মেধা সংক্রান্ত একটি ঐতিহাসিক শীর্ষ সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সারা বিশ্ব ভারতের দক্ষতার প্রশংসা করেছে। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের যুব সমাজের এগিয়ে চলার মানসিকতার কারণে মানবজাতি কত উপকৃত হচ্ছে, সেটি এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
“অবিজ্ঞাতস্য বিজ্ঞান বিজ্ঞাতস্য চ নিশ্চয়ঃ।
আরম্ভঃ কর্মনাং শশ্বদারবধস্যান্তদর্শনম্”।।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2231711) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English