উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

উপরাষ্ট্রপতি ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন

পোস্ট করার দিনক্ষণ: 16 FEB 2026 2:01PM by PIB Agartala
 

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

 

উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের সূচনা উপলক্ষে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমের পোস্টে উপরাষ্ট্রপতি বলেছেন যে, ভারত মানুষ প্রথম এবং গণতান্ত্রিক এআই ভবিষ্যতের রূপরেখা তৈরির আন্তর্জাতিক প্রয়াসে সামনের সারিতে আছে। তিনি বলেছেন যে দর্শনটি প্রকৃতই সামিটের যে থিম, “সর্বজন হিতায়, সর্বজন সুখায়” তার প্রতিফলন ঘটাচ্ছে। অর্থাৎ এআই সকলের কল্যাণ এবং সুখের জন্য।

কৃত্রিম মেধার প্রতি ভারতের মনোভাবের ওপর জোর দিয়ে তিনি বলেন যে, এআই-এর বিবর্তনের কেন্দ্রে জনকল্যাণ, সহজপ্রাপ্যতা এবং আন্তর্জাতিক সহযোগিতাকে স্থান দেওয়ার মাধ্যমে ভারত চায় গ্লোবাল নর্থের প্রযুক্তিগত শক্তির সঙ্গে গ্লোবাল সাউথের সম্ভাবনা এবং মাত্রা নিয়ে সেতু বন্ধন করতে যাতে সারা বিশ্ব জুড়েই অন্তর্ভুক্তিমূলক এবং একই রকম প্রগতি আসতে পারে।

গত বছর প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কথাগুলি স্মরণ করিয়ে দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, “যন্ত্র বুদ্ধিতে মানুষের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে বলে কিছু মানুষ আশঙ্কা প্রকাশ করে থাকে। কিন্তু মানুষ ছাড়া আর কারো হাতেই আমাদের সম্মিলিত ভবিষ্যৎ এবং একই ধরনের নিয়তির চাবিকাঠি নেই।”

তিনি বলেন, এআই-কে হতে হবে মানব কেন্দ্রিক এবং তাকে চালিত করতে হবে দায়িত্বের সঙ্গে। উপরাষ্ট্রপতি ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের সর্বাঙ্গীণ সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2228966) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English