প্রধানমন্ত্রীর দপ্তর
মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
পোস্ট করার দিনক্ষণ:
16 FEB 2026 9:02AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফরাসী রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারত আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিট – এ যোগ দিতে ফরাসী প্রেসিডেন্ট সরকারি সফরে ভারতে আসছেন ১৭ ফেব্রুয়ারি।১৯ তারিখ তিনি দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মুম্বাইয়ে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই নিয়ে চতুর্থবার ভারত সফর। তবে, মুম্বাইয়ে আসছেন এই প্রথম।
মুম্বাই লোক ভবনে উভয় রাষ্ট্রনেতা ১৭ ফেব্রুয়ারি বেলা ৩টে ১৫ মিনিট নাগাদ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভারত – ফ্রান্স কৌশলগত সহযোগিতার অগ্রগতি নিয়ে তাঁরা আলোচনা করবেন। এর পাশাপাশি নব ও উদ্ভূত নানা ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার প্রসার নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হবে। সেইসঙ্গে, আঞ্চলিক এবং বিশ্বজুড়ে নানা গুরুত্বপূর্ণ বিষয়ও তাঁদের আলোচনায় স্থান পাবে।
বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ উভয় রাষ্ট্রনেতা ভারত – ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন ২০২৬ – এর উদ্বোধন করবেন। সেইসঙ্গে, ব্যবসায়িক নেতৃবর্গ, স্টার্টআপ, গবেষক এবং উভয় দেশের অন্যান্য উদ্ভাবকদের সমাবেশেও তাঁরা ভাষণ দেবেন।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2228961)
ভিজিটরদের কাউন্টার : 7