মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটি (সিসিইএ)
তেলেঙ্গানার হায়দ্রাবাদ- গোয়ার পানাজি অর্থনৈতিক করিডোরের গুডেবেলুর থেকে মাহাবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক-১৬৭-কে ৪(চার)-লেন স্ট্যান্ডার্ড পর্যন্ত প্রশস্তকরণের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
প্রকল্পটির মোট দৈর্ঘ্য ৮০.০১ কিলোমিটার এবং মোট মূলধন ব্যয় ৩১৭৫.০৮ কোটি টাকা
পোস্ট করার দিনক্ষণ:
14 FEB 2026 1:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি গতকাল তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে গোয়ার পানাজি পর্যন্ত নির্মীয়মান অর্থনৈতিক করিডোরের গুডেবেলুর থেকে মাহাবুবনগর পর্যন্ত ৪(চার)-লেন স্ট্যান্ডার্ড পর্যন্ত জাতীয় মহাসড়ক-১৬৭ প্রশস্তকরণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ৮০.০১ কিলোমিটার এবং মোট মূলধন ব্যয় ৩১৭৫.০৮ কোটি টাকা। এনএইচ (ও) প্রকল্পের অধীনে হাইব্রিড অ্যানুইটি মোড (এইচএএম) এর আওতায় এই প্রকল্পটি চালু করা হয়েছে।
বর্তমানে, চালু জাতীয় মহাসড়ক এনএইচ-১৬৭-এর গুডেবেলুর থেকে মাহাবুবনগরের মধ্যে সংযোগ স্থাপনে অত্যন্ত দুর্বল জ্যামিতি এবং যানজটের কারণে ভ্রমণে উল্লেখযোগ্য বিলম্ব হচ্ছে। এই সড়কটি অত্যন্ত নগরায়িত শহর/গ্রাম যেমন গুডেবেলুর, মাগনুর, মাকথাল, মারিকাল, দেবরকাদ্রা, জাকলাইর, ইয়েলিগান্ডলা এবং বান্দরপল্লির মধ্য দিয়ে যায়। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য, প্রকল্পটি ৪(চার) লেনের স্ট্যান্ডার্ড হিসাবে বিকশিত করার প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পটি তেলেঙ্গানা রাজ্যের নারায়ণপেট এবং মাহাবুবনগর জেলাগুলিকে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে। এটি এই অঞ্চলে পণ্য পরিবহনের দক্ষতা বৃদ্ধি, সরবরাহ ব্যয় হ্রাস এবং আর্থ-সামাজিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
এই প্রকল্পের সারিবদ্ধকরণ দুটি প্রধান জাতীয় মহাসড়কের (এনএইচ-১৫০ এবং এনএইচ-১৬৭এন) সঙ্গে একীভূত হয়েছে যা তেলঙ্গানা জুড়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক এবং লজিস্টিক নোডগুলিতে নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করে। উপরন্তু, আপগ্রেড করা করিডোরটি তিনটি পিএমগতিশক্তি অর্থনৈতিক নোড, নয়টি সামাজিক নোড এবং সাতটি লজিস্টিক নোডের সঙ্গে সংযোগ প্রদান করে বহু-মডেল ইন্টিগ্রেশন এবং নিরবচ্ছিন্ন সংযোগ বৃদ্ধি করবে যার ফলে অঞ্চল জুড়ে পণ্য এবং যাত্রীদের দ্রুত চলাচল সহজ হবে।
সমাপ্তির পরে, এনএইচ-১৬৭এন এর আপগ্রেডেশনের কাজ আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, প্রধান ধর্মীয় ও অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে সংযোগ জোরদার করবে এবং বাণিজ্য ও শিল্প উন্নয়নের জন্য নতুন পথ উন্মোচন করবে। ৮০.০১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রস্তাবিত অ্যাক্সেস-নিয়ন্ত্রিত ৪(চার)-লেন প্রকল্পটি প্রায় ১৪.৪ লক্ষ ব্যক্তি-দিন প্রত্যক্ষ কর্মসংস্থান এবং ১৭.৯ লক্ষ ব্যক্তি-দিন পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রস্তাবিত করিডোরের আশেপাশে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধির কারণে প্রকল্পটি অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।
পরিশিষ্ট - ১: প্রকল্পের বিবরণ
বিস্তারিত প্রকল্পের নাম
তেলেঙ্গানা রাজ্যে হায়দ্রাবাদ-পানাজি অর্থনৈতিক করিডোরের গুডেবেলুর থেকে মাহাবুবনগর পর্যন্ত ৪(চার)-লেন স্ট্যান্ডার্ড পর্যন্ত জাতীয় মহাসড়ক-১৬৭ প্রশস্তকরণ, যার মোট প্রকল্প দৈর্ঘ্য ৮০.০১ কিমি এবং মোট মূলধন ব্যয় ৩১৭৫.০৮ কোটি টাকা। এনএইচ (ও) প্রকল্পের অধীনে হাইব্রিড অ্যানুইটি মোড (এইচএএম) ব্যবহার করা হবে।
বৈশিষ্ট্য ঃ করিডোর
হায়দ্রাবাদের গুডেবেলুর-মাহাবুবনগর অংশ - পানাজি অর্থনৈতিক করিডোর
দৈর্ঘ্য (কিমি)ঃ ৮০.০১ (বাইপাস এবং ৩৬.৮ কিমি-র বেশি পুনঃবিন্যাস সহ)
ইউটিলিটি স্থানান্তর সহ মোট সিভিল খরচ (কোটি টাকা)ঃ ১৮৬৮.৯০
নির্মাণ-পূর্ব কার্যক্রমের খরচ (এলএ খরচ + অন্যান্য খরচ)ঃ ৪৫৯.১১
মোট মূলধন খরচ (রুপি) (কোটি টাকা )ঃ ৩১৭৫.০৮
মোড ঃ হাইব্রিড অ্যানুইটি মোড (এইচএএম)
প্রধান সড়ক সংযুক্ত ঃ জাতীয় মহাসড়ক - এনএইচ-১৫০ এবং এনএইচ-১৬৭এন
অর্থনৈতিক / সামাজিক / পরিবহন নোড সংযুক্ত
অর্থনৈতিক নোড: এনআইসিডিসি: হায়দ্রাবাদ - বেঙ্গালুরু এনআইসিডিসি
ফার্মা এবং মেডিকেল ক্লাস্টার - হায়দ্রাবাদ
হায়দ্রাবাদে এসইজেড
সামাজিক নোড:
আকাঙ্ক্ষা জেলা - রায়চুর, অনেক পর্যটন ও ধর্মীয় স্থান
লজিস্টিক নোড: বিমানবন্দর -১টি(হায়দ্রাবাদ)
রেলওয়ে স্টেশন: ৪টি
এমএমএলপি: ২টি
প্রধান শহর / শহর সংযুক্ত ঃ মহাবুবনগর, নারায়ণপেট, রায়চুর, দেবরকাদ্রা, মাকথাল এবং হায়দ্রাবাদ ইত্যাদি,
কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা
৪.৪ লক্ষ জন-দিন প্রত্যক্ষ কর্মসংস্থান এবং ১৭.৯ লক্ষ জন-দিন পরোক্ষ কর্মসংস্থান
বার্ষিক গড় দৈনিক ২৪-২৫ অর্থবছরে ট্রাফিক (এএডি টি)
আনুমানিক ১৭,৯৯১ যাত্রীবাহী গাড়ি ইউনিট (পি সি)
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2228517)
ভিজিটরদের কাউন্টার : 9