কেন্দ্রীয় মন্ত্রিসভা
কেন্দ্রীয় মন্ত্রিসভা বাজারভিত্তিক নগর রূপান্তর ত্বরান্বিত করতে এক লক্ষ কোটি টাকার ‘আরবান চ্যালেঞ্জ ফান্ড’ অনুমোদন করেছে
পোস্ট করার দিনক্ষণ:
14 FEB 2026 1:09PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল মোট এক লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা সহ ‘আরবান চ্যালেঞ্জ ফান্ড চালুর অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সহায়তা, প্রকল্প ব্যয়ের ২৫ শতাংশ পর্যন্ত প্রদান করা হবে, শর্তসাপেক্ষে মোট প্রকল্প ব্যয়ের ন্যূনতম ৫০ শতাংশ বাজার থেকে সংগ্রহ করতে হবে। এর ফলে আগামী পাঁচ বছরে নগর খাতে প্রায় চার লক্ষ কোটি টাকার মোট বিনিয়োগ হবে। অনুদানভিত্তিক অর্থায়ন থেকে বাজার-সংযুক্ত, সংস্কারনির্ভর ও ফলাফলমুখী পরিকাঠামো নির্মাণের দিকে ভারতের নগর উন্নয়ন পদ্ধতিতে এটি একটি যুগান্তকারী পরিবর্তন সূচিত করবে।
আরবান চ্যালেঞ্জ ফান্ড বাজার অর্থায়ন, বেসরকারি অংশগ্রহণ এবং নাগরিক-কেন্দ্রিক সংস্কারের মাধ্যমে উচ্চমানের নগর পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এই তহবিলের লক্ষ্য হলো সহনশীল, উৎপাদনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সংবেদনশীল শহর গড়ে তোলা, যা দেশের পরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
এই তহবিল ২০২৫–২৬ অর্থবর্ষ থেকে ২০৩০–৩১ অর্থবর্ষ পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রয়োজনে বাস্তবায়নকাল ২০৩৩–৩৪ অর্থবর্ষ পর্যন্ত বাড়ানো যাবে। বাজেট ২০২৫–২৬-এ ঘোষিত সরকারের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করে শহরগুলিকে বিকাশের কেন্দ্র হিসেবে, শহর গুলির সৃজনশীল পুননির্মাণ এবং জল ও স্যানিটেশন সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের জন্য এই তহবিল গঠন করা হয়েছে।
আরবান চ্যালেঞ্জ ফান্ডের মূল বৈশিষ্ট্যসমূহ:
প্রকল্পে অর্থায়নের ন্যূনতম ৫০ শতাংশ বাজার উৎস থেকে সংগ্রহ করতে হবে, যেমন—মিউনিসিপ্যাল বন্ড, ব্যাংক ঋণ এবং পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ । অবশিষ্ট অংশ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল নগর স্থানীয় সংস্থা বা অন্যান্য উৎস থেকে প্রদান করা যাবে।
স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ‘চ্যালেঞ্জ মোড’-এর মাধ্যমে উচ্চ প্রভাবসম্পন্ন ও সংস্কারমুখী প্রকল্প নির্বাচন করা হবে।
নগর শাসন, বাজার ও আর্থিক ব্যবস্থা, কার্যনির্বাহী দক্ষতা এবং নগর পরিকল্পনায় ব্যাপক সংস্কারের উপর জোর দেওয়া হবে।
কাঠামোবদ্ধ ঝুঁকি-বণ্টন ব্যবস্থা এবং পরিষেবা মানদণ্ড নির্ধারণের মাধ্যমে বেসরকারি খাতের অংশগ্রহণ উৎসাহিত করা হবে।
টায়ার-২ ও টায়ার-৩ শহরসহ মোট ৪২২৩টি শহরের ঋণযোগ্যতা বৃদ্ধির জন্য ৫,০০০ কোটি টাকার একটি বিশেষ কর্পাস গঠন করা হবে, যাতে প্রথমবারের মতো বাজার অর্থায়ন পেতে সহায়তা হয়। নগর স্থানীয় সংস্থাগুলিকে একটি ‘ব্যাংকযোগ্য সম্পদ শ্রেণি’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
ক্ষুদ্র শহরগুলির জন্য ঋণ পরিশোধ গ্যারান্টি:
উত্তর-পূর্ব ও পার্বত্য রাজ্যের সমস্ত শহর/স্থানীয় নগর সংস্থা এবং অন্যান্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ১ লক্ষের কম জনসংখ্যার ক্ষুদ্র নগরগুলির জন্য প্রথমবার বাজার অর্থায়ন সহজ করতে ৫,০০০ কোটি টাকার ‘ক্রেডিট রিপেমেন্ট গ্যারান্টি স্কিম’ অনুমোদিত হয়েছে।
এই প্রকল্পের আওতায় প্রথম ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ কোটি টাকা বা ঋণের ৭০ শতাংশ (যেটি কম) পর্যন্ত কেন্দ্রীয় গ্যারান্টি দেওয়া হবে। প্রথম ঋণ সফলভাবে পরিশোধের পর দ্বিতীয় ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ কোটি টাকা বা ঋণের ৫০ শতাংশ (যেটি কম) পর্যন্ত কেন্দ্রীয় গ্যারান্টি প্রদান করা হবে। এর ফলে প্রথমবার ন্যূনতম ২০ কোটি টাকার এবং পরবর্তী প্রকল্পের ক্ষেত্রে ২৮ কোটি টাকার প্রকল্প কার্যকরভাবে সমর্থন পাবে।
চ্যালেঞ্জভিত্তিক প্রকল্প নির্বাচন:
এই তহবিলের অধীনে প্রকল্প নির্বাচন হবে রূপান্তরমূলক প্রভাব, সুস্থায়ী এবং সংস্কারমুখিতার ভিত্তিতে। অর্থ বরাদ্দ সংস্কার, মাইলস্টোন এবং নির্দিষ্ট ফলাফলের সঙ্গে যুক্ত থাকবে। পরবর্তী কিস্তির অর্থ ছাড়ের জন্য সংস্কার অব্যাহত রাখা বাধ্যতামূলক হবে। গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রকের একক ডিজিটাল পোর্টালের মাধ্যমে কাগজবিহীনভাবে প্রকল্পের কাজ ও সংস্কার পর্যবেক্ষণ করা হবে।
প্রকল্পের প্রধান ক্ষেত্রসমূহ:
শহরগুলিকে বিকাশের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলি, সমন্বিত স্থানিক অর্থনৈতিক ও ট্রানজিট পরিকল্পনা—যার মধ্যে গ্রিনফিল্ড ও সেমি-গ্রিনফিল্ড উন্নয়ন, ট্রানজিট ও অর্থনৈতিক করিডরের পাশাপাশি উন্নয়ন, নগর গতিশীলতা এবং অর্থনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প অন্তর্ভুক্ত।
শহরগুলির সৃজনশীল পূনঃ উন্নয়ন
কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা ও ঐতিহ্যবাহী অঞ্চল নবায়ন, ব্রাউনফিল্ড পুনর্জাগরণ, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট পুরনো পরিকাঠামোর আধুনিকীকরণ, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ প্রশমন এবং উত্তর-পূর্ব ও পার্বত্য রাজ্যে অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে বিকল্প নগর কেন্দ্র গঠন।
জল ও স্যানিটেশন, জল সরবরাহ, নিকাশি ও বৃষ্টির জল নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, , ওয়াটার গ্রিড, সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং পুরনো বর্জ্য অপসারণ—পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব সহকারে।
কভারেজ-----
এই তহবিলের আওতায় অন্তর্ভুক্ত থাকবে—
২০২৫ সালের আনুমানিক হিসাব অনুযায়ী ১০ লক্ষ বা তার বেশি জনসংখ্যার সমস্ত শহর।উপরের হিসাবের সঙ্গে অন্তর্ভুক্ত নয় এমন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী।
১ লক্ষ বা তার বেশি জনসংখ্যার প্রধান শিল্পনগরী।
তছাড়াও পার্বত্য রাজ্য, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এবং ১ লক্ষের কম জনসংখ্যার ক্ষুদ্র নগরগুলিও ক্রেডিট রি-পেমেন্ট গ্যারান্টি স্কিমের আওতায় সহায়তা পাবে। নীতিগতভাবে সমস্ত শহরই আরবান চ্যালেঞ্জ ফান্ড এর আওতায় অন্তর্ভুক্ত থাকবে।
সংস্কার-সংযুক্ত তহবিল কাঠামো:
আরবান চ্যালেঞ্জ ফান্ডের অর্থায়ন একটি বিস্তৃত সংস্কার কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবে, যার মধ্যে রয়েছে—
শাসন ও ডিজিটাল সংস্কার।
ঋণযোগ্যতা শক্তিশালী করতে বাজার ও আর্থিক সংস্কার। পরিষেবা প্রদান ও ইউটিলিটি দক্ষতা বৃদ্ধির জন্য কার্যনির্বাহী সংস্কার।
ট্রানজিট-ভিত্তিক উন্নয়ন ও সবুজ পরিকাঠামোসহ নগর পরিকল্পনা ও স্থানিক সংস্কার। নির্দিষ্ট কী পারফরম্যান্স ইন্ডিকেটর , তৃতীয় পক্ষের যাচাই এবং সুস্হিয়ী পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাসহ প্রকল্পভিত্তিক সংস্কার।
ফলাফলভিত্তিক দৃষ্টিভঙ্গি:
প্রকল্পগুলির মূল্যায়ন করা হবে তাদের রূপান্তরমূলক অর্থনৈতিক, সামাজিক ও জলবায়ু ফলাফল প্রদানের ক্ষমতার ভিত্তিতে—যার মধ্যে রাজস্ব সংগ্রহ, বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, নিরাপত্তা, অন্তর্ভুক্তি, পরিষেবা সমতা এবং পরিচ্ছন্নতা অন্তর্ভুক্ত।
আরবান চ্যালেঞ্জ ফান্ড বৃহৎ পরিসরে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করবে, নগর শাসন শক্তিশালী করবে এবং জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভবিষ্যৎ-প্রস্তুত শহর গঠনে গতি দেবে।
LINK TO FREQUENTLY ASKED QUESTIONS ON URBAN CHALLENGE FUND
* * * *
PS/PKS/KMD...(Release ID : 2227986)
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2228252)
ভিজিটরদের কাউন্টার : 4