প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

দেশ ও মানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করার বার্তাবাহী সংস্কৃত সুভাষিতম শেয়ার করলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 11 FEB 2026 10:31AM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশ ও মানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করার বার্তা দেওয়া একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“यस्येमे हिमवन्तो महित्वा यस्य समुद्रं रसया सहाहुः।
यस्येमाः प्रदिशो यस्य बाहू कस्मै देवाय हविषा विधेम॥”

এর অর্থ হল, হিমালয় যে দেশের মহিমা বর্ণনা করে, যার গৌরবগাথা নদীর সঙ্গে বয়ে সমুদ্রে মেশে এবং যার কাছে সমস্ত নির্দেশ শক্তিশালী বাহুর মতো নত হয়, তার প্রতি আমরা আমাদের সমগ্র সত্ত্বাকে উৎসর্গ করি।

প্রধানমন্ত্রী লিখেছেন, “সর্বস্ব সমর্পণ সেই চেতনারই অভিব্যক্তি, যেখানে রাষ্ট্র এবং মানবতা সর্বাগ্রে থাকে। অন্ত্যোদয়ের প্রবর্তক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ও দেশের প্রতিটি ব্যক্তির ক্ষমতায়নের এই চেতনায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2227576) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English