পঞ্চায়েতি রাজ মন্ত্রক
azadi ka amrit mahotsav

পঞ্চায়েতে মহিলা সদস্যের হয়ে দ্বিতীয় কোনও ব্যক্তির প্রতিনিধিত্ব রোধ করার উদ্যোগ

পোস্ট করার দিনক্ষণ: 11 FEB 2026 2:39PM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

 

স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের বিষয়টি সংবিধানের সপ্তম তফশিল অনুযায়ী রাজ্যের এক্তিয়ারভুক্ত। সুতরাং, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে মহিলা সদস্যদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের পরিসর তৈরি করাও মূলত রাজ্যের দায়িত্ব।
কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক ২০২২-২৩ অর্থবর্ষে সূচিত পুনর্মার্জিত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের আওতায় পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের প্রশিক্ষণ ও কর্মক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এর আওতায় ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৮ লক্ষ ৬০ হাজার ৬৮৫ জন মহিলা জনপ্রতিনিধি প্রশিক্ষণের সুযোগ নিয়েছেন। এছাড়াও, স্থানীয় প্রশাসনে মহিলা জনপ্রতিনিধিদের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েতি রাজ মন্ত্রক “সশক্ত পঞ্চায়েত নেত্রী অভিযান” – এর সূচনা করেছে। এই কর্মসূচির আওতায় বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন ৬৪ হাজার ৮৬৩ জন মহিলা জনপ্রতিনিধি (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পঞ্চায়েতি রাজ মন্ত্রক ২০২৩ – এর সেপ্টেম্বরে একটি পরামর্শদাতা কমিটি গড়ে তুলেছে, যার কাজ মহিলা পঞ্চায়েত প্রধানের হয়ে তাঁর পরিবারের কোনও পুরুষ সদস্যের সক্রিয় হয়ে ওঠার প্রবণতা রোধ করার পন্থা-পদ্ধতির নির্দেশ। ২০২৫ – এর ফেব্রুয়ারি মাসে এই কমিটি রিপোর্ট পেশ করেছে। সেখানে এই সমস্যার মোকাবিলায় রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি আরও এগিয়ে নিয়ে যেতে ২০২৫ – এর ১৭ এপ্রিল পঞ্চায়েতি রাজ মন্ত্রক একটি কর্মীগোষ্ঠী গঠন করেছে।
আজ রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং (লালন সিং)।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2227561) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English