PIB Headquarters
ডিজিটাইজেশন থেকে বুদ্ধিমত্তা: কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে ভারতের বিচার ব্যবস্থার প্রসার ঘটাচ্ছে
পোস্ট করার দিনক্ষণ:
11 FEB 2026 1:42PM by PIB Agartala
১১ ফেব্রুয়ারি, ২০২৬
মূল বিষয়সমূহ
eCourts Phase III-এর আওতায় ভারতে সরকারি উদ্যোগে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
SUPACE-এর মতো টুল এবং সুপ্রিম কোর্ট ও একাধিক হাই কোর্টে ব্যবহৃত AI-ভিত্তিক ট্রান্সক্রিপশন বা অনোলিখন ও অনুবাদ ব্যবস্থার মাধ্যমে বিচার ব্যবস্থার কাজে AI-কে কাজে লাগানো হচ্ছে।
স্বয়ংক্রিয় ফাইলিং, কেস তালিকাভুক্তি করা, কেস ইনফরমেশন সিস্টেম বা মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থার উন্নয়ন এবং চ্যাটবটের মাধ্যমে মামলাকারীদের সঙ্গে যোগাযোগ—AI ব্যবহারে ফলে এই সমস্ত ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
AI-এর ব্যবহারে সতর্কতা ও নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে, যাতে প্রযুক্তি শুধুমাত্র বিচার ব্যবস্থাকে সহায়তা প্রদানের কাছে ব্যবহার করা হয়।
ভূমিকা: AI-সক্ষম আদালতের দিকে ভারতের অগ্রগতি
ভারতের বিচারব্যবস্থা ক্রমবর্ধমান মামলার চাপ, প্রক্রিয়াগত জটিলতা ও ভাষাগত বৈচিত্র্য মোকাবিলায় ধাপে ধাপে ডিজিটাল রূপান্তরের পথে এগোচ্ছে। eCourts Phase III-এর আওতায় ডিজিটাল ফাইলিং, রিয়েল-টাইম কজ লিস্ট, ভিডিও কনফারেন্সিং এবং দেশজুড়ে বিচার সংক্রান্ত নথিগুলির সহজলভ্যতা সুনিশ্চিত করা সম্ভবপর হয়েছে, যা AI-এর মতো উন্নত প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ভিত্তি গড়ে তুলেছে।
ডিজিটাইজেশন থেকে AI: বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার
e-Courts মিশনের মাধ্যমে প্রাথমিক কম্পিউটারাইজেশন থেকে শুরু করে সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল কোর্ট পর্যন্ত বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতায় AI এর সংযুক্তি ভাষা প্রক্রিয়াকরণ, প্যাটার্ন চিহ্নিতকরণ এবং তথ্যনির্ভর কাজে সহায়তা করতে চলেছে।
AI ব্যবহারের ক্ষেত্রসমূহ
ট্রান্সক্রিপশন বা অনুলিখন, রায় অনুবাদ, ই-ফাইলিং-এ ত্রুটি শনাক্তকরণ, আইনি গবেষণামূলক কাজ ও মেটাডেটা বিশ্লেষণে AI সীমিত ও নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এই প্রয়োগগুলি কিছু ক্ষেত্রে সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে পাইলট পর্যায়ে রয়েছে।
আদালতের বক্তব্যগুলির ট্রান্সক্রিপশন
সুপ্রিম কোর্টে AI-ভিত্তিক স্পিচ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে মৌখিক শুনানির প্রায় তাৎক্ষণিক ট্রান্সক্রিপ্ট বা অনুলিখন প্রস্তুত করা হচ্ছে, বিশেষত সংবিধান বেঞ্চের মামলাগুলিতে। এতে স্বচ্ছতা ও নথির নির্ভুলতা বৃদ্ধি পেয়েছে, যদিও চূড়ান্ত যাচাই মানবিক তত্ত্বাবধানেই করা হচ্ছে।
বিচার সংক্রান্ত নথিগুলির AI অনুবাদ
ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে AI-ভিত্তিক অনুবাদ ব্যবস্থার মাধ্যমে সুপ্রিম কোর্টের রায় একাধিক ভারতীয় ভাষায় অনূদিত হচ্ছে। SUVAS ও e-SCR-এর মতো প্ল্যাটফর্ম জনসাধারণের ব্যবহারের সুযোগ বৃদ্ধি করেছে। এই প্ল্যাটফর্মগুলিতে বিচার সংক্রান্ত কমিটির তত্ত্বাবধানে অনুবাদের গুণমান সুনিশ্চিত করা হয়।
ফাইলিং ও রেজিস্ট্রি সংক্রান্ত কার্যক্রমে AI
ই-ফাইলিং-এ ত্রুটি শনাক্ত করতে AI-সহায়িত টুল পাইলট ভিত্তিতে ব্যবহার হচ্ছে। এতে প্রাথমিক পর্যায়ে দ্রুত সংশোধন সম্ভবপর হয়েছে এবং রেজিস্ট্রি সংক্রান্ত কাজের চাপ কমেছে যদিও চূড়ান্ত গ্রহণযোগ্যতা অবশ্যই মানবিক যাচাই-এর ওপর নির্ভরশীল।
আইনি গবেষণা ও বিচার সংক্রান্ত কাজে AI
LegRAA ও SUPACE-এর মতো টুল বিচারকদের জন্য প্রাসঙ্গিক উদাহরণ ও তথ্য শনাক্ত করতে সহায়তা করে। এগুলি কেবল গবেষণা-সহায়ক হিসেবে ব্যবহৃত হয়; রায় প্রস্তুত বা ফল নির্ধারণে AI-এর কোনও ভূমিকা নেই।
ডিক্টেশন ও খসড়া প্রস্তুতিতে সহায়তা
ASR-SHRUTI ও PANINI-এর মতো ভয়েস-টু-টেক্সট ও ভাষাগত টুল বিচারকদের খসড়া প্রস্তুতির ক্ষেত্রে সময়ের সাশ্রয় করছে। তবে, বিচার সংক্রান্ত নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে বিচারকের হাতেই রয়েছে।
মূল বিচার ব্যবস্থার সঙ্গে সংযুক্তি
সমস্ত AI টুল ICMIS, CIS 4.0 ও ই-ফাইলিং পোর্টালের মতো বিদ্যমান বিচার সংক্রান্ত পরিকাঠামোর মধ্যেই সংযুক্ত করা হয়েছে। এর ফলে, AIকে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সীমার মধ্যেই ব্যবহার করা সম্ভবপর হয়েছে।
অপরাধ সংক্রান্ত বিচার ব্যবস্থায় AI
Inter-operable Criminal Justice System (ICJS)-এর মাধ্যমে পুলিশ, ফৌজদারি মামলা, কারাগার, ফরেনসিক বা অপরাধ তদন্তে বিজ্ঞানের ব্যবহার ও আদালতের মধ্যে তথ্যের আদান-প্রদান সহজ হয়েছে।
কার্যবিবরণী ও প্রমাণ সংরক্ষণে AI
ডিজিটাল ও AI-সমন্বিত ব্যবস্থায় আদালতের কার্যবিবরণী রেকর্ডিং, লাইভ-স্ট্রিমিং এবং প্রমাণ সংরক্ষণ আরও নির্ভুল হয়েছে। Nyaya Shruti ও e-Sakshya-এর মতো প্ল্যাটফর্ম স্বচ্ছতা ও নথির নির্ভরযোগ্যতা বাড়িয়েছে।
প্রাতিষ্ঠানিক তদারকি, সুরক্ষা ও বিনিয়োগ
সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন কমিটি, ধাপে ধাপে পাইলট এবং e-Committee-এর নীতিগত তদারকির মাধ্যমে AI ব্যবহারে নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। তথ্যের সুরক্ষা, নিরাপত্তা ও পক্ষপাত হ্রাসের জন্য সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। eCourts Phase III-এ AI ও ভবিষ্যৎ প্রযুক্তির জন্য পৃথক অর্থ বরাদ্দ করা রয়েছে।
উপসংহার: সাংবিধানিক সংবেদনশীল প্রযুক্তির ব্যবহার
ভারতের বিচারব্যবস্থায় AI ব্যবহার করার ফলে সময়ের সাশ্রয় হয়েছে, জনসাধারণের প্রবেশাধিকার বেড়েছে ও দক্ষতা উন্নয়ন সম্ভবপর হয়েছে। ভারতীয় বিচারব্যবস্থায় AIএর পরিমিত ও সুসংগত ব্যবহার মানবিক বিচারবোধকে প্রতিস্থাপিত না করে ন্যায়বিচারকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।
MINISTRY OF LAW & JUSTICE
https://nalsa.gov.in/lok-adalats/
https://cdnbbsr.s3waas.gov.in/s32e45f93088c7db59767efef516b306aa/uploads/2025/09/202509171342021284.pdf
https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2024/07/2019-2020.pdf
https://cdnbbsr.s3waas.gov.in/s38261bae60fcef985b46667cf365e690b/uploads/2025/12/20251208634523449.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100326®=3&lang=2
https://doj.gov.in/access-to-justice-for-the-marginalized/
https://nalsa.gov.in/faqs/#1743592297157-684e9890-2d0b
https://nalsa.gov.in/faqs/#1743592298196-ba4b10d1-37f2
https://nalsa.gov.in/national-lok-adalat/
https://nalsa.gov.in/permanent-lok-adalat/
https://nalsa.gov.in/the-legal-services-authorities-act-1987/
https://nalsa.gov.in/lokadalats/#:~:text=Lok%20Adalat%20is%20one%20of,Legal%20Services%20Authorities%20Act%2C%201987
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1848734®=3&lang=2
https://cdnbbsr.s3waas.gov.in/s39f329089b8d9644b96ba05d545355d67/uploads/2025/06/202506042007507813.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223646®=3&lang=1
LOK SABHA
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU4710_TmG1Ss.pdf?source=pqals
PRESS INFORMATION BUREAU
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187718®=3&lang=2
OTHERS
https://cdnbbsr.s3waas.gov.in/s38261bae60fcef985b46667cf365e690b/uploads/2025/12/20251208634523449.pdf
https://www.indiacode.nic.in/bitstream/123456789/10960/1/the_legal_service_authorities_act%2C_1987.pdf
From Digitisation to Intelligence: How AI is Enhancing Access to Justice in India
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2227538)
ভিজিটরদের কাউন্টার : 4