প্রধানমন্ত্রীর দপ্তর
দেশের অর্থনৈতিক রূপান্তরে বাজেটের ভূমিকা নিয়ে অর্থমন্ত্রী সার্বিক চিত্র এঁকেছেন: প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
12 FEB 2026 2:13PM by PIB Agartala
নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের অর্থনৈতিক রূপান্তরে এ বছরের বাজেটের প্রভাব নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন লোকসভায় তাঁর ভাষণে সার্বিক চিত্র তুলে ধরেছেন। অর্থমন্ত্রী রিফর্ম এক্সপ্রেস’, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সহায়তা, পরবর্তী প্রজন্মের পরিকাঠামো, স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষা সহ বিভিন্ন দিকে সরকারের উদ্যোগ স্পষ্টভাবে তুলে ধরেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে ট্যাগ করে এই মর্মে বার্তা দিয়েছেন।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2227519)
ভিজিটরদের কাউন্টার : 5