শক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রামের বিদ্যুতায়ন

পোস্ট করার দিনক্ষণ: 12 FEB 2026 1:50PM by PIB Agartala

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

 


বিদ্যুৎ, কেন্দ্র এবং রাজ্য উভয়ের তালিকাভুক্ত হওয়ায় সকল গ্রাহক এবং গ্রাম ও শহরে বিদ্যুৎ সরবরাহ এবং বিতরণ সংশ্লিষ্ট রাজ্য সরকার বা রাজ্য বিতরণ সংস্থার অধিকারের মধ্যে পড়ে। ভারত সরকার ২০১৪-য় শুরু হওয়া দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনা (ডিডিইউজিজেওয়াই), ২০১৭-র অক্টোবরে শুরু হওয়া প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা (এসএইউবিএইচএজিওয়াই) এবং ২০২১-এ শুরু হওয়া বর্তমানের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম (আরডিএসএস)-এর মতো কর্মসূচির মাধ্যমে সকল গ্রাহককে সঠিক গুণমানের বিদ্যুৎ দিতে সাহায্য করে রাজ্যগুলিকে।

ডিডিইউজিজেওয়াই-এর উদ্দেশ্য প্রতিটি বিদ্যুৎহীন গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং গ্রামীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে জোরদার করা। সৌভাগ্য কর্মসূচি (এসএইউবিএইচএজিওয়াই)-র উদ্দেশ্য গ্রামাঞ্চলে বিদ্যুৎহীন ইচ্ছুক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার মাধ্যমে সব পরিবারে বিদ্যুতায়ন সম্ভব করা, একইসঙ্গে ২০১৯-এর মার্চের মধ্যে দেশের শহরাঞ্চলে গরিব কিন্তু ইচ্ছুক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া।

বিদ্যুতায়িত গ্রামের সংজ্ঞা গ্রামীণ বিদ্যুতায়ন নীতি ২০০৬-এর অনুসারী কিন্তু এসএইউবিএইচএজিওয়াই-এর অধীনে সব পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ হাতে নেওয়া হয়, যা এখনও চলছে আরডিএসএস কর্মসূচিতে।

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দেওয়া প্রতিবেদন অনুযায়ী বসবাসহীন বিদ্যুৎহীন গ্রামগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ২০১৮-র ২৮ এপ্রিলের মধ্যে। ১৮ হাজার ৩৭৪টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ডিডিইউজিজেওয়াই-তে, যার মধ্যে ৪৯ লক্ষ ২৫ হাজার ১২৪টি পরিবার দারিদ্রসীমার নীচে বসবাস করে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিবেদন অনুযায়ী ডিডিইউজিজেওয়াই-র অধীনে এবং পরে এসএইউবিএইচএজিওয়াই-এর অধীনে সব ইচ্ছুক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে ২০১৯-এর ৩১ মার্চের মধ্যে। এসএইউবিএইচএজিওয়াই-এর সময়ে ২.৮৬ কোটি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। দুটি কর্মসূচিই বন্ধ হয়ে গেছে ৩১.০৩.২০২২-এ।

আরডিএসএস-এর অধীনে গ্রিড ইলেক্ট্রিফিকেশন কাজের জন্য ৬ হাজার ৫২১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ১৩.৬৫ লক্ষ পরিবারের জন্য, যার মধ্যে আছে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ (পিবিটিজি), এদের চিহ্নিত করা হয়েছে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান (পিএম-জনমান), ডিএ-জেজিইউএ (ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান)-এর অধীনে তপশিলি উপজাতি পরিবারগুলি, প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা (পিএম-এজেএওয়াই)-এর অধীনে তপশিলি জাতি পরিবার এবং ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম (ভিভিপি)-এর অধীনে দুর্গম এবং সীমান্ত এলাকার পরিবারগুলি, যেখানে সম্ভব হবে। এর মধ্যে এখনও পর্যন্ত মোট ২.৯৩ লক্ষ পরিবারে বিদ্যুৎ পৌঁছেছে।

লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ নায়েক।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2227508) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English