পর্যটন মন্ত্রক
পর্যটকদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে পর্যটন সংস্কারের কাজ হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার
পোস্ট করার দিনক্ষণ:
12 FEB 2026 3:08PM by PIB Agartala
নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
পর্যটকদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি অবশ্যই রাজ্য সরকারের বিষয়। তবে, পর্যটন মন্ত্রক নিয়মিত রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের সঙ্গে নির্দিষ্ট পর্যটন পুলিশ ব্যবস্থা স্থাপন করার জন্য যোগাযোগ রেখে চলেছে, যাতে পর্যটকদের সুরক্ষা ব্যবস্থা জোরদার হয়। পর্যটক মন্ত্রকের প্রয়াসে তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গোয়া, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম এবং উত্তরপ্রদেশ পর্যটন পুলিশ বহাল করেছে।
পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য মন্ত্রকের লাগাতার উদ্যোগের অঙ্গ হিসেবে পর্যটন মন্ত্রক ২৪x৭ বহুভাষিক ট্যুরিস্ট হেলপ লাইনের ব্যবস্থা করেছে। টোল ফ্রি নম্বরটি হল – ১৮০০১১১৩৬৩ অথবা শর্ট কোডে আন্তর্জাতিক ১০টি ভাষা সহ ১২টি ভাষায় ১৩৬৩ নম্বর চালু করা হয়েছে, দেশ বিদেশের পর্যটকদের জন্য যাতে ভারতে ভ্রমণে সবধরনের তথ্য দিয়ে সাহায্য করা যায় এবং ভারতে ভ্রমণকালে কোনোরকম বিপদে পড়লে উপযুক্ত দিশা নির্দেশ দেওয়া যায়।
পর্যটন মন্ত্রক কিছুদিন অন্তর রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করে নির্ভয়া তহবিলের অধীনে ‘সেফ ট্যুরিজম ডেস্টিনেশন ফর উইমেন’-এর সুবিধা নেওয়ার জন্য, যা ব্যবহার করা যাবে বিশেষ করে মহিলা পর্যটকদের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করতে।
পর্যটন মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পর্যটন দপ্তর সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে ‘কোড অফ কনডাক্ট ফর সেফ অ্যান্ড অনারেবল ট্যুরিজম’ গ্রহণ করেছে। এতে একগুচ্ছ দিশানির্দেশ আছে, যেখানে পর্যটকদের বিশেষ করে মহিলা এবং শিশুদের মর্যাদা, সুরক্ষার বিষয়টি আছে। এছাড়া পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়কেই না নিপীড়নের শিকার হতে হয় তার জন্যও নির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে।
উন্নত পরিষেবা প্রদান, আরও বেশি স্বচ্ছতা, দায়বদ্ধতা আনার লক্ষ্যে পর্যটন মন্ত্রক অনলাইন ব্যবস্থা চালু করেছে পর্যটন পরিষেবা প্রদানকারীদের স্বীকৃতি এবং বসবাসের শ্রেণীবিভাগকে অনুমোদন দিতে। আবেদন করা যাবে nidhi.tourism.gov.in-এ। অনলাইনে পেমেন্টও করা যাবে।
গুরুত্বপূর্ণ পর্যটনস্থল এবং স্বল্পপরিচিত অথবা নতুন পর্যটন কেন্দ্র যার প্রভূত সম্ভাবনা আছে সেখানে বিমান যোগাযোগের উন্নতি করতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে পর্যটন মন্ত্রক।
বর্তমানে ই-ভিসা-র ১৪টি উপশ্রেণী আছে এবং এই কর্মসূচিটি বর্তমানে প্রাপ্তব্য ১৭৫টি দেশের নাগরিকদের কাছে। এটি বৈধ হিসেবে বিবেচিত হবে নির্দিষ্ট ৩৮টি বিমানবন্দর, ১৬টি জলবন্দর এবং ২টি স্থল বন্দরের মাধ্যমে এদেশে প্রবেশের জন্য।
গৃহীত পদক্ষেপগুলির এখনও সমীক্ষা করেনি মন্ত্রক। আজ রাজ্যসভায় লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2227505)
ভিজিটরদের কাউন্টার : 3