মত্স চাষ, প্রাণী সম্পদ ও দুগ্ধজাত সামগ্রী মন্ত্রক
জলযান নজরদারি ব্যবস্থাপনা
পোস্ট করার দিনক্ষণ:
10 FEB 2026 2:05PM by PIB Agartala
নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় সরকারের মৎস্যচাষ দফতর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (পিএমএমএসওয়াই) –এর আওতায় মাছ ধরার জলযানগুলির সঙ্গে যোগাযোগ এবং তাদের সহায়তা প্রদান সংক্রান্ত জাতীয় স্তরের একটি প্রকল্প (ন্যাশনাল রোল আউট প্ল্যান ফর ভেসেল কমিউনিকেশন অ্যান্ড সাপোর্ট সিস্টেম - ভিএসএস) –এ অনুমোদন দিয়েছে। এর লক্ষ্য ১৩ টি উপকূলীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক লক্ষ যন্ত্রচালিত মাছ ধরার জলযানে দেশজ ট্রান্সপন্ডার বসানো। এজন্য বরাদ্দ হয়েছে ৩৬৪ কোটি টাকা। এই নজরদারি প্রণালী তৈরি হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রযুক্তি সহায়তার মাধ্যমে। ভিএসএস হল একটি উপগ্রহ ভিত্তিক দ্বিমুখী যোগাযোগ প্রণালী – যার মাধ্যমে গভীর সমুদ্রে মাছ ধরার সময় বিপদে পড়লে মৎস্যজীবীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানাতে পারবেন, আবার প্রশাসনের পক্ষ থেকে আবহাওয়া, আন্তর্জাতিক জলসীমা, মাছ ধরার নিষিদ্ধ এলাকা ও প্রযোজ্য বিধি সম্পর্কে তাঁদের ওয়াকিবহাল রাখা হবে নভমিত্র অ্যাপের মাধ্যমে। এই প্রকল্পের আওতায় ৪৯ হাজার ট্রান্সপন্ডার বসানোর কাজ শেষ হয়েছে।
ভারত সরকার মাছ ধরার ক্ষেত্রে ক্ষতিকর বিভিন্ন পদ্ধতি নিষিদ্ধ করেছে। ইন্ডিয়ান এক্সক্লুসিভ ইকোনমিক জোনে কৃত্রিম আলো বা এলইডি ব্যবহার করা এখন বারণ। এইসব বিধি অমান্য করলে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নিকটবর্তী রাজ্য প্রশাসনের। এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের মেরিন ফিসারিজ রেগুলেশন অ্যাক্ট প্রযোজ্য। বিধি বহির্ভূতভাবে মাছ ধরার চেষ্টা চোখে পড়লে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ তা জানিয়ে দেয় সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনকে।
লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মৎস্যচাষ, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন দফতরের মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2226160)
ভিজিটরদের কাউন্টার : 2