বস্ত্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

বস্ত্র শিল্পের উপর প্রভাব

পোস্ট করার দিনক্ষণ: 10 FEB 2026 1:51PM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ ফেরুয়ারি, ২০২৬

 

অভ্যন্তরীণ বস্ত্র ও পোশাক শিল্পকে প্রতিযোগিতামুখী করতে যে নানাধরনের সংস্কারমূলক প্রয়াস হাতে নেওয়ার ফলে বস্ত্র ও পোশাক শিল্পে ভারতের আমদানী নির্ভরতা, এমনকি তৈরি পোশাকের ক্ষেত্রেও ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে আগের বছরের ঐ সময়ের তুলনায় ১৩.৯ শতাংশ কমে গেছে। এই সময়কালে বাংলাদেশ থেকে বস্ত্র, পোশাক ও তৈরি পোশাকে আমদানী দাঁড়ায় ৭০৫.৪ মিলিয়ন মার্কিন ডলার।
ভারত ২০২৪ সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বস্ত্র ও পোশাক রপ্তানীকারী দেশ। ২০২৫ – এর এপ্রিল থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে রেকর্ড পরিমাণ রপ্তানী দাঁড়ায় ২৭,৩১২.৭ মিলিয়ন মার্কিন ডলার। বস্ত্র ক্ষেত্রেও রপ্তানী ঐ একই সময়কালের তুলনায় ১০০-রও বেশি গন্তব্যে পাঠানো গেছে। এরফলে, নতুন নতুন বাজারে প্রবেশ এবং রপ্তানী বৈচিত্র্যে প্রসার পরিলক্ষিত হচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে সরকার বস্ত্র ও পোশাক শিল্পে বাস্তবমুখী নানা উদ্যোগ হাতে নিয়েছে।
ভারত সাম্প্রতিক সময়কালে ১৬টি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে, ভারত – ওমান মুক্ত বাণিজ্য চুক্তি, নিউজিল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা সমাপ্ত হয়েছে। এই মুক্ত বাণিজ্য চুক্তির উদ্দেশ্য হ’ল – শুল্ক হ্রাস ও অ-শুল্কজাত বাধাকে দূর করা। এর পাশাপাশি, বাণিজ্য পদ্ধতি সরলীকরণ এবং কাঠামোগত বাধা দূর করে ভারতীয় রপ্তানীকারীদের জন্য বাজারের নতুন নতুন সুযোগ গড়ে তোলা।
রপ্তানী প্রসারের অঙ্গ হিসেবে যে সমস্ত প্রকল্প ও উদ্যোগ হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে – পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়নস অ্যান্ড অ্যাপারেল (পিএম মিত্র পার্ক)। এর উদ্দেশ্য হ’ল – বিশ্বমানের বস্ত্র পরিকাঠামো গড়ে তুলে উৎপাদন-ভিত্তিক ভর্তুকির সুযোগ তাতে পৌঁছনো। সেইসঙ্গে, গবেষণা ও উদ্ভাবনে প্রসার ঘটানো। সমর্থ প্রকল্প বস্ত্র ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে গৃহীত। চাহিদা-ভিত্তিক দক্ষতা প্রসার কর্মসূচিকে এর আওতাভুক্ত করা হয়েছে। সিল্ক সমগ্র-২ এই সর্বাত্মক উন্নয়নমূলক কর্মসূচিতে রেশম শিল্পে একটি মূল্য-শৃঙ্খল গড়ে তোলা হয়েছে। এর পাশাপাশি, জাতীয় তাঁত উন্নয়ন কর্মসূচি, হস্তশিল্প উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ক্লাস্টার-ভিত্তিক উন্নয়ন হাতে নেওয়া হয়েছে। সরকার রপ্তানীকারীদের ঋণ নিশ্চয়তা প্রকল্প অনুমোদন করেছে। প্রথম সারির প্রতিষ্ঠানগুলির জন্য ১০০ শতাংশ ঋণ নিশ্চয়তা প্রদান করছে ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানী লিমিটেড। এমএসএমই সহ যোগ্য রপ্তানীকারীদের এই ঋণের সুবিধা দেওয়া হচ্ছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গারিটা।

*****

PS/Agt

 


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2226158) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English