বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
পপুলেশন-স্কেল এআই-এর জন্য ভারতের প্রস্তুতি প্রদর্শন করার লক্ষ্যে সভরেন এআই ক্লাউডকে কাজে লাগাতে একজোট হল ইওট্টা এবং ভাষিণী
পোস্ট করার দিনক্ষণ:
09 FEB 2026 2:16PM by PIB Agartala
নতুন দিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের শীর্ষস্থানীয় সার্বভৌম ক্লাউড পরিকাঠামো এবং প্ল্যাটফর্ম পরিষেবা প্রদানকারী ইওট্টা ডেটা সার্ভিসেস ইওট্টার গভর্মেন্ট কমিউনিটি ক্লাউড (জিসিসি) এবং শক্তি ক্লাউডে ভাষিণীর এন্ডটুএন্ড সভরেন এআই ক্লাউড রূপান্তরের সফল কার্যক্রম ঘোষণা করলো। ইন্ডিয়া এআই মিশনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখেছে এই মাইল ফলক। আত্মনির্ভর এবং উচ্চ মাত্রার এআই সক্ষমতার লক্ষ্যে ভারতের যাত্রাপথে যা একটি বড় পদক্ষেপ। এর ফলে ভাষিণী এখন থেকে সম্পূর্ণভাবে ইন্ডিয়ান ক্লাউড এবং জিপিইউ পরিকাঠামোতে কাজ করবে। ভাষা সংক্রান্ত তথ্যাবলি, মডেল এবং নাগরিক কেন্দ্রিক আলোচনা যাতে ভারতের আওতায় থাকে তা নিশ্চিত হবে।
ইওট্টা এবং ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী বিভাগ আয়োজিত ২০২৬-এর এআই ইমপ্যাক্ট সামিট-এর আনুষ্ঠানিক পূর্ব অনুষ্ঠান হিসেবে ‘দি ইন্ডিয়া এআই সভরেনিটি ডায়ালগস’-এ এই ঐতিহাসিক বিষয়টি প্রদর্শিত হলো। অনুষ্ঠানে প্রকাশিত ‘সভরেন এআই ক্লাউড ট্রান্সফরমেশন রিপোর্ট’-এ এই বিষয়টি তুলে ধরা হয়েছে। রিপোর্ট তৈরি করা হয়েছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ ২০২৫ থেকে। সেখানে ভাষিণীর বহু ভাষিক এআই পরিষেবার পরীক্ষা হয় মানুষকে নিয়ে। ইওট্টার এনভিডিয়া এইচ১০০ সমন্বিত শক্তি ক্লাউডের ক্ষমতায় এই প্ল্যাটফর্মটি তাৎক্ষণিক অনুবাদ করেছে এবং ১১টির বেশি ভারতীয় ভাষায় সহায়তা দিয়েছে।
এর থেকে বোঝা গেছে, উচ্চ মাত্রার পরিবেশ থেকে দেশজ ক্লাউড পরিকাঠামোয় কিভাবে জাতীয় ডিজিটাল জনগণের তথ্য পাঠানো যায়। দেখা গেছে কার্যকারিতার ৪০ শতাংশ উন্নতি হয়েছে, খরচ কমেছে ২০-৩০ শতাংশ। কোনো তথ্যই হারায়নি।
এই বিষয়ে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব, ইন্ডিয়া এআই মিশনের সিইও, ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টারের মহানির্দেশক শ্রী অভিষেক সিং বলেছেন, দেশজ ক্লাউড এবং জিপিইউ প্ল্যাটফর্মে ভাষিণীর সফল পরিযান দেখাচ্ছে যে ভারত জনকল্যাণে নিজস্ব এআই ব্যবস্থা তৈরি করতে পারে।
প্ল্যাটফর্মের প্রভাব তুলে ধরে ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী ডিভিশনের সিইও শ্রী অমিতাভ নাগ বলেন, ইওট্টার সার্বভৌম এআই ক্লাউডে যাওয়া ভাষিণীকে আরও বেশি নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং উচ্চ পর্যায়ের মাপ দিয়েছে, যা ভারতের ভাষার বৈচিত্র্য অনুযায়ী পরিষেবা দেবে।
ইন্ডিয়া এআই মিশনের সিওও শ্রীমতী কবিতা ভাটিয়া বলেন, পুরোপুরি সার্বভোম এআই ক্লাউডে ভাষিণীর গমন, ইন্ডিয়া এআই মিশনের লক্ষ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ভারতীয় পরিকাঠামোয় পপুলেশন স্কেল এআই গড়ে তুলবে।
ইওট্টার ডেটা সার্ভিসেসের সহ প্রতিষ্ঠাতা এমডি এবং সিইও শ্রী সুনীল গুপ্তা বলেন, শক্তি ক্লাউডে ভাষিণীর সফল প্রতিষ্ঠা ভারতের ডেটা সার্বভৌমত্বের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2225668)
ভিজিটরদের কাউন্টার : 3