প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবার আশীর্বাদ প্রার্থনা করে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 06 FEB 2026 9:32AM by PIB Agartala

নতুন দিল্লি, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের চিরায়ত জ্ঞানের উপর জোর দিয়ে এমন একটি প্রার্থনা করেছেন যা সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবার জন্য জাতির সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।

একটি প্রাচীন সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী:

“उपस्थास्ते अनमीवा अयक्ष्मा अस्मभ्यं सन्तु पृथिवि प्रसूताः।
दीर्घं न आयुः प्रतिबुध्यमाना वयं तुभ्यं बलिहृतः स्याम॥”

অর্থাৎ, হে পৃথিবী মাতা, তোমার কোলে জন্ম নেওয়া বনস্পতি, অন্ন ও ঔষধি আমাদের যেন নীরোগ করে, যাতে আমরা শক্তিশালী হয়ে জীবনের প্রকৃত অর্থ অনুভব করতে পারি এবং নিজেদের মাতৃভূমির জন্য উৎসর্গ করতে পারি।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2225277) ভিজিটরদের কাউন্টার : 11
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English