সংস্কৃতি মন্ত্রক
azadi ka amrit mahotsav

সুরক্ষিত সৌধগুলির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ

পোস্ট করার দিনক্ষণ: 05 FEB 2026 3:18PM by PIB Agartala

নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি ২০২৬

 

দেশজুড়ে ১৯৫৮ সালের প্রাচীন স্মারক এবং পুরাতাত্ত্বিক স্থান সংক্রান্ত আইন বা আমসার আইন অনুসারে ৩৬৮৬টি সুরক্ষিত সৌধ রয়েছে। https://egazette.gov.in, https://www.abhilekh-patal.in কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বিভিন্ন আরকাইভে এই সৌধগুলির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট অঞ্চলে অবৈধ নির্মাণ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। এক্ষেত্রে কোথাও অবৈধ নির্মাণ শুরু হলে তা বন্ধ করে দেওয়া হয়। যেসব অঞ্চলে কোন ধরনের অবৈধ নির্মাণ কাজ সম্পন্ন হয়, সেখানে সেই নির্মাণটিকেও ভেঙে দেওয়া হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলে যাতে আর নিয়ম লঙ্ঘিত না হয় তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলা হয়।

নির্দিষ্ট কিছু সৌধে কালচারাল নোটিশ বোর্ড বা সিএনবি রয়েছে। এই সব সৌধগুলিতে পর্যটকের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। তবে, সিএনবি-গুলি অনেক সময়ই ক্ষতিগ্রস্ত হয়।

মোট ৩,৬৮৬টি সুরক্ষিত সৌধের মধ্যে ১৪৩টি সৌধে প্রবেশ করার সময় প্রবেশমূল্য দিতে হয়। সুরক্ষিত সৌধগুলিতে সংরক্ষণের কাজ ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ প্রতিনিয়ত করে থাকে। এক্ষেত্রে জাতীয় সংরক্ষণ নীতি অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। যে সৌধগুলিতে প্রবেশমূল্য দিয়ে ঢুকতে হয় এবং যেগুলিতে বিনামূল্যে ঢোকা যায় – উভয় ক্ষেত্রেই এই রক্ষণাবেক্ষণের কাজ প্রতিনিয়ত চলে। এগুলি ১৯৫৮ সালের আমসার আইন মেনেই করা হয়।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2224240) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English