নির্বাচন কমিশন
azadi ka amrit mahotsav

আসন্ন বিধানসভা নির্বাচনগুলির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের অবহিত করলো নির্বাচন কমিশন

পোস্ট করার দিনক্ষণ: 05 FEB 2026 2:58PM by PIB Agartala

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি ২০২৬

 

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম এবং কেরালা এই ৫টি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্দেশনামূলক বৈঠকের আজ আয়োজন করে। সাধারণ, পুলিশ এবং ব্যয় পর্যবেক্ষকরা কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন।

আজ এবং আগামীকাল নতুন দিল্লির আইআইআইডিইএম-এ তিনটি ব্যাচে বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে ৭১৪ জন সাধারণ পর্যবেক্ষক, ২৩৩ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৪৯৭ জন ব্যয় পর্যবেক্ষক হিসেবে মোট ১ হাজার ৪৪৪ জন আধিকারিককে বৈঠকে ডাকা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার ও অন্য দুই নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক জোশী কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নানা বিষয়ে অবহিত করেন। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার বলেন, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা ইসিআই-এর আলোকবর্তিকা হিসেবে কাজ করবেন। তাঁদের কাজ হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ৮২৪টি বিধানসভা এলাকায় সামগ্রিক নির্বাচনী ব্যবস্থায় শক্তি সঞ্চার করা। পর্যবেক্ষকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার ডঃ এস এস সান্ধু বলেন নির্বাচনী ক্ষেত্রে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তাঁদের বন্ধু এবং উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে। তাঁরা পৌঁছনো মাত্র যাতে তার সার্বিক প্রচার হয় এবং সর্বত্র তাঁদের যাতায়াতের স্বাচ্ছন্দ্য বিধান করতে হবে। ভোটদাতাদের যাবতীয় অভিযোগ দ্রুত নিস্পত্তির ব্যবস্থা করতে হবে যাতে কোনোরকম পক্ষপাতিত্ব দেখা না দেয়। নির্বাচন কমিশনার ডঃ বিবেক জোশী পর্যবেক্ষকদের বলেন, ইসিআই-এর যাবতীয় নির্দেশাবলী যাতে যথাযথ বাস্তবায়ন হয় তা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে পক্ষপাতহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, সঠিক সময়ে ভোটদাতাদের কাছে যাতে ভোটার ইনফরমেশন স্লিপ পৌঁছায় তা নিশ্চিত করতে হবে যাতে ভোটের দিন কোনও অসুবিধা না হয়।

এরপর নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে তাঁদের যাবতীয় সন্দেহ নিরসনে আলোচনা করেন। নানা তথ্যপ্রযুক্তি ভিত্তিক আবেদন মঞ্চ এবং গণমাধ্যম সংক্রান্ত বিষয়েও তাঁদের অবহিত করা হয়। কেন্দ্রীয় পর্যবেক্ষকরা নির্বাচনী আইন, নিয়ম-কানুন সম্পর্কে যাতে সম্যক ওয়াকিবহাল থাকেন সে ব্যাপারেও বলা হয়েছে। সমস্ত রাজনৈতিক দল, ভোটাররা যাতে তাঁদের কাছে প্রয়োজনীয় অভিযোগ জানাতে পারেন সে সুযোগ দিতে হবে সেইসঙ্গে দ্রুত তা নিরসনের বন্দোবস্ত করতে হবে।

সংবিধানের ৩২৪ নম্বর ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র ২০বি বিভাগের অধীন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ভোটে সাহায্য করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের অধিকার নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়া যাতে যথাযথভাবে সম্পন্ন হয় তা তাঁদেরকে নিশ্চিত করতে হবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2224239) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English