প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতমের মাধ্যমে ভাবনা এবং কাজের শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন
পোস্ট করার দিনক্ষণ:
05 FEB 2026 9:49AM by PIB Agartala
নতুন দিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জীবনে ভাবনার স্বচ্ছতা এবং সংকল্পবদ্ধ কাজের ওপর জোর দিয়েছেন। সিদ্ধান্তহীনতা এবং দোলাচলতার খারাপ দিকগুলি তুলে ধরতে প্রাচীন প্রজ্ঞার উদাহরণ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন যে, সিদ্ধান্তহীনতা মনকে দুর্বল করে এবং উদ্দেশ্যের বিকৃতি ঘটায়। তিনি উল্লেখ করেছেন যে, একবার মৌলিক কাজ গতি পেলে সমস্যা আরও গভীর এবং জটিল হয় এবং তখনই প্রয়োজন হয়ে পড়ে শৃঙ্খলা, একতা এবং অটুট সংকল্পের।
প্রধানমন্ত্রী এক্স-এ একটি সংস্কৃত সুভাষিতমের উদ্ধৃতি দিয়েছেন:
“বিকল্পমাত্রাবস্থানে বৈরূপ্যং মনসো ভবেত্ ।
পশ্চান্মূলক্রিয়ারম্ভগম্ভীরাবর্তদুস্তরঃ।।”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2224236)
ভিজিটরদের কাউন্টার : 4