প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

পবিত্র দেবনীমোরির অবশেষ প্রদর্শনীর উদ্বোধন করায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ

পোস্ট করার দিনক্ষণ: 05 FEB 2026 10:45AM by PIB Agartala

নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলম্বোয় গঙ্গারামায়া মন্দিরে পবিত্র দেবনীমোরি অবশেষ প্রদর্শনীর উদ্বোধন করায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রী অনুরা কুমারা দিশানায়েকেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শ্রী মোদী জানান, ২০২৫ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সফলকালে সিদ্ধান্ত নেওয়া হয়, সেদেশে এই পবিত্র অবশেষগুলি প্রেরণ করা হবে। এর ফলে শ্রীলঙ্কার জনসাধারণ এগুলির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী যুগ যুগ ধরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সভ্যতা এবং আধ্যাত্মিক বন্ধনের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, দুই দেশের অভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। উভয় রাষ্ট্রের মধ্যে যে আধ্যাত্মিকতার বন্ধন রয়েছে তারই প্রতিফলন শ্রীলঙ্কায় পবিত্র দেবনীমোরির অবশেষ ভারত থেকে পাঠানো।

প্রধানমন্ত্রী আশা করেন ভগবান বুদ্ধের করুণা, শান্তি ও সম্প্রীতির শাশ্বত বাণী, সীমানা ছাড়িয়ে মানব জাতিকে ঐক্যের পথ দেখায়।

সামাজিক মাধ্যম এক্স-এ একগুচ্ছ বার্তায় শ্রী মোদী বলেছেন :

“কলম্বোয় গঙ্গারামায়া মন্দিরে পবিত্র দেবনীমোরি অবশেষ প্রদর্শনীর উদ্বোধন করায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রী অনুরা কুমারা দিশানায়েকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

২০২৫ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সফলকালে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, সেদেশে এই পবিত্র অবশেষগুলি প্রেরণ করা হবে। এর ফলে শ্রীলঙ্কার জনসাধারণ এগুলির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ পাবেন। যুগ যুগ ধরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সভ্যতা এবং আধ্যাত্মিক বন্ধন রয়েছে। ভগবান বুদ্ধের করুণা, শান্তি ও সম্প্রীতির শাশ্বত বাণী সীমানা ছাড়িয়ে মানব জাতিকে ঐক্যের পথ দেখায়।

@anuradisanayake

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222243&reg=3&lang=1

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2224235) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English