উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্বাঞ্চল কৃষিপণ্য ই-সংযোগ এনই-রেস (NE-RACE) অ্যাপ সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে

উত্তর পূর্বাঞ্চলের কৃষি পণ্যের বাজার সংযোগ স্থাপনে শক্তিশালী ভূমিকায় এনই-রেস (NE-RACE) অ্যাপ

পোস্ট করার দিনক্ষণ: 05 FEB 2026 1:10PM by PIB Agartala

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২৬: উত্তর-পূর্বাঞ্চল কৃষিপণ্য ই-সংযোগ এনই-রেস (NE-RACE) পোর্টালটি সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলের কৃষক ও কৃষক উৎপাদক সংগঠন, স্বনির্ভর গোষ্ঠী, সমবায়গুলির সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের বাজার সংযোগ স্থাপনে সহায়তা করছে। ২৩ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত এই পোর্টালে মোট ৬,৮০৭ জন বিক্রেতা,কৃষক ও কৃষক উৎপাদক কোম্পানি এবং ৭৩৫ জন ক্রেতা নথিভুক্ত হয়েছেন। প্ল্যাটফর্মে মোট ১,৭৯৭টি কৃষিপণ্য তালিকাভুক্ত রয়েছে। পোর্টালের মাধ্যমে সম্পন্ন হওয়া মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৮৯৫.৫৬ লক্ষ টাকা।

এনই-রেস (NE-RACE) প্ল্যাটফর্মটি সিকিমসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির কৃষকদের জাতীয় বাজারে প্রবেশাধিকার শক্তিশালী করেছে এবং সরাসরি ক্রেতা–বিক্রেতা সংযোগ স্থাপনের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে উপকৃত করেছে। এনই-রেস (NE-RACE) পোর্টালের মাধ্যমে সিকিমের ক্রেতারা ৫৪.৪০ লক্ষ মূল্যের ১৩০ মেট্রিক টন কৃষিপণ্য ক্রয় করেছেন।

এনই-রেস (NE-RACE) এর অধীনে বহুভাষিক হেল্পডেস্ক ও হেল্পলাইন পরিষেবা সিকিমে কৃষকদের নথিভুক্তকরণ এবং পরিচালনাগত সহায়তার জন্য ব্যবহার করা হচ্ছে। ২৩ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত সিকিম থেকে মোট ২৫১ জন কৃষক এই পোর্টালে নথিভুক্ত হয়েছেন।

২৩ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত সিকিম রাজ্যে মোট পাঁচটি আউটরিচ ও নথিভুক্তকরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক ক্রেতা–বিক্রেতা বৈঠক আয়োজনের মাধ্যমে আউটরিচ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এনই- রেস (NE-RACE) প্ল্যাটফর্মটি ক্রেতা–বিক্রেতা মিলন ব্যবস্থাকে সহায়তা করে এবং বহুভাষিক হেল্পডেস্ক, মাঠপর্যায়ের সহায়তা ও রাজ্য সমন্বয়কারীদের মাধ্যমে পরিবহণ ও লজিস্টিক্স সংক্রান্ত দিকনির্দেশ প্রদান করে। রাজ্য সমন্বয়কারীরা কৃষকদের নথিভুক্তকরণ, পরিচালনাগত সমস্যার সমাধান এবং যোগাযোগ সহজতর করতে সহায়তা করেন। এই পদক্ষেপগুলির লক্ষ্য সিকিমের কৃষকদের ডিজিটাল বাজারে প্রবেশাধিকার জোরদার করা এবং বাজার প্রস্তুতি উন্নত করা।

আজ রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার এই তথ্য জানিয়েছেন।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2223749) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English