নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০’র মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোগত সুবিধা বাড়াতে গৃহীত পদক্ষেপসমূহ

পোস্ট করার দিনক্ষণ: 04 FEB 2026 1:24PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৪ ফেরুয়ারি, ২০২৬

 

মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০’র আওতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নারী ও শিশু বিকাশ মন্ত্রক। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পানীয় জল ও শৌচাগারের সুযোগ-সুবিধা বাড়াতে বরাদ্দ তহবিলের পরিমাণ যথাক্রমে ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা এবং ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৬ হাজার টাকা করা হয়েছে।


সেইসঙ্গে,
এমজিএনআরইজিএস-এর সঙ্গে মিলিতভাবে পাঁচ বছর সময়সীমার মধ্যে ৫০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র অর্থাৎ বছরে ১০ হাজারটি কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে এমজিএনআরইজিএস দেবে ৮ লক্ষ টাকা এবং পঞ্চদশ অর্থ কমিশনের কাছ থেকে পাওয়া যাবে ২ লক্ষ টাকা।
মিশন পোষণ ২.০’র আওতায় সরকারি কার্যালয়গুলিতে অবস্থিত ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পুষ্টিগত সহায়তার লক্ষ্যে বছরে ৪০ হাজার টাকা করে প্রদান করা হয়।


ধরতী আবা জনজাতি গ্রাম উন্নত অভিযানের আওতায় আদিবাসী সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটাতে দেশজুড়ে ৮৭৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।
মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০ হ’ল, কেন্দ্রীয় সরকারের সহায়তাপুষ্ট প্রকল্প এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এই প্রকল্পগুলি কার্যকর করে থাকে।


রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিকাঠামো ও শূন্য পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিঙ্কটি দেখুন: http:// https://www.poshantracker.in/statistics.


রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2223628) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English