কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
রবি ফসল চাষে অগ্রগতি অব্যাহত
পোস্ট করার দিনক্ষণ:
02 FEB 2026 7:13PM by PIB Agartala
নতুন দিল্লি, ০২ ফেব্রয়ুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রবি ফসল চাষের অগ্রগতি নিয়ে তথ্য প্রকাশ করেছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী, ওই সময়ের মধ্যে গম চাষ হয়েছে ৩৩৪.১৭ লক্ষ হেক্টর জমিতে। ২০২৪-২৫ বর্ষে এই জমির পরিমাণ ছিল ৩২৮.০৪ লক্ষ হেক্টর। একই সময়ে ৪৫ লক্ষ হেক্টর জমিতে ধান এবং ১৩৯.৫৫ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ হয়েছে। পূর্ববর্তী বছরে এই জমির পরিমাণ ছিল যথাক্রমে ৪৪.৭৩ এবং ১৩৪.০৮ লক্ষ হেক্টর। শ্রী অন্ন এবং মোটা শস্য চাষ হয়েছে ৬০.৯৩ লক্ষ হেক্টর জমিতে। অন্যদিকে, তৈলবীজ চাষ হয়েছে ৯৭.১৯ লক্ষ হেক্টর জমিতে। সব মিলিয়ে মোট ৬৭৬.৮৪ লক্ষ হেক্টর জমিতে রবি ফসলের চাষ হয়েছে। ২০২৪-২৫ বর্ষে এই জমির পরিমাণ ছিল ৬৬০.৯৬ লক্ষ হেক্টর।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2223562)
ভিজিটরদের কাউন্টার : 15