উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা বিকাশে উত্তর-পূর্ব বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টার

পোস্ট করার দিনক্ষণ: 04 FEB 2026 2:25PM by PIB Agartala

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি, ২০২৬: গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা বিকাশের জন্য উত্তর-পূর্বাঞ্চলীয় বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টার (এন.ই.এস.টি) প্রতিষ্ঠার জন্য উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উত্তর-পূর্বাঞ্চলীয় কাউন্সিলের প্রকল্পের আওতায় অর্থায়নের জন্য ২০২৫ সালের ৪ জুলাই ২২.৯৮ কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। পাঁচ বছর মেয়াদের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে আই.আই.টি গুয়াহাটি।

উদীয়মান প্রযুক্তি, আঞ্চলিক চাহিদা এবং ভবিষ্যতের বৃদ্ধির সম্ভাবনার উপর ভিত্তি করে নির্বাচিত চারটি থিম্যাটিক ভার্টিকালের মাধ্যমে কাজ করার জন্য প্রকল্পটি ডিজাইন করা হয়েছে।

  • তৃণমূল স্তরে উদ্ভাবনী প্রযুক্তির কেন্দ্র,
  • সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রযুক্তি কেন্দ্র,
  • বাঁশ-ভিত্তিক প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য উৎকর্ষ কেন্দ্র, শিল্পোদ্যোগের প্রচার ও দক্ষতা বিকাশ; এবং
  • জৈব অবক্ষয়যোগ্য ও পরিবেশ বান্ধব প্লাস্টিকের উপর দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কেন্দ্র।

এন.ই.এস.টি (নেস্ট) ক্লাস্টারের নির্দিষ্ট উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছেঃ

  • উত্তর পূর্বাঞ্চলের যুব সমাজকে ক্ষমতায়িত করা, বিশেষ করে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলা এবং দিব্যাঙ্গজনদের স্বনির্ভর করে তোলা, স্বনিয়োজিত উদ্যোগ বা উদ্যোক্তাকে পেশার একটি বিকল্প হিসেবে উৎসাহিত করা।
  • বাণিজ্যিকীকরণে বিদ্যমান অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলির সক্ষমতা বৃদ্ধি এবং অগ্রাধিকারের ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে নতুন উদ্যোগের প্রচার করা।
  • প্রশিক্ষণ-সহ-উদ্যোগ বাস্তুতন্ত্র পরিচালনার জন্য পরিকাঠামো সৃষ্টি ও শক্তিশালীকরণ এবং সহায়তার জন্য গবেষণা ও উদ্ভাবনী সহায়তা প্রদানের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চল জুড়ে হাব এবং স্পোক মডেলের মাধ্যমে যুবসমাজ ও প্রতিষ্ঠানগুলির প্রশিক্ষণের জন্য সহায়তা প্রদান করা।
  • দক্ষ পণ্য ও প্রক্রিয়াকরণ বাণিজ্যিকীকরণের জন্য শিল্প ৪.০ পদ্ধতির ব্যবহার করে বৈজ্ঞানিক হস্তক্ষেপের মাধ্যমে বিদ্যমান তৃণমূল অনুশীলনগুলিকে শক্তিশালী করা।

প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে রয়েছেঃ

  • প্রযুক্তি সৃষ্টি এবং স্টার্ট-আপগুলির জন্য প্রশিক্ষণ কর্মসূচি;
  • ইনকিউবেশন এবং টিঙ্কারিং ল্যাবরেটরি স্থাপন;
  • প্রযুক্তি হস্তান্তর, বাণিজ্যিকীকরণ এবং পণ্য বিপণন সহায়তা, এবং;
  • গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা বিকাশের জন্য সক্ষম পরিকাঠামো বিকাশ।

নেস্ট ক্লাস্টার মূলত শিক্ষা, শিল্প, গবেষণা এবং সরকারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি হাব এবং স্পোক মডেল হিসাবে কাজ করে। গ্রামীণ যুব ও মহিলাদের দক্ষতা বিকাশ এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা করা হয়। বর্তমানে স্পোক হিসাবে কাজ করার জন্য চিহ্নিত প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছেঃ নর্থ ইস্ট ক্যান অ্যান্ড ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল - অসম, নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি- অরুণাচল প্রদেশ, আগরতলা, মেঘালয়, মণিপুর, শিলচর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং সিকিমে অবস্থিত আটটি জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট (এন.আই.টি) পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-শিলং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি- গুয়াহাটি, তেজপুর বিশ্ববিদ্যালয়-অসম, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি- জোরহাট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি- সেনাপতি, মণিপুর, এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, কোকরাঝাড়।

আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

*****

 PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2223137) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English