PIB Headquarters
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ প্রতিরক্ষায় বরাদ্দ

আধুনিকীকরণ, আত্মনির্ভর ভারত ও প্রাক্তন সেনা কল্যাণে জোর

প্রকাশিত: 03 FEB 2026 4:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ 

- প্রতিরক্ষা মন্ত্রকের জন্য ₹৭.৮৫ লক্ষ কোটি বরাদ্দ হয়েছে। এটি মন্ত্রকগুলির মধ্যে সর্বোচ্চ।

- এই বরাদ্দ ২০২৫–২৬ অর্থবর্ষের বাজেট অনুমানের তুলনায় ১৫.১৯ শতাংশ বেশি। মোট কেন্দ্রীয় ব্যয়ের এটি ১৪.৬৭ শতাংশ।

- দেশীয় প্রতিরক্ষা শিল্প থেকে ক্রয়ের জন্য ₹১.৩৯ লক্ষ কোটি নির্ধারিত।

- ২০২৬–২৭ অর্থবর্ষে প্রাক্তন সেনা স্বাস্থ্য প্রকল্পে ₹১২,১০০ কোটি বরাদ্দ। ২০২৫–২৬ অর্থবর্ষের বাজেট অনুমানের তুলনায় তা ৪৫.৪৯ শতাংশ বেশি।

- ডিআরডিও-তে বরাদ্দ বেড়ে হয়েছে ₹২৯,১০০.২৫ কোটি। আগের বছর ছিল ₹২৬,৮১৬.৮২ কোটি।

ভূমিকা

২০২৬–২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে পেশ করা হয়। জাতীয় নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ, আত্মনির্ভরতা ও উদ্ভাবনকে কেন্দ্রে রাখা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের জন্য সর্বোচ্চ বরাদ্দ হয়েছে ₹৭.৮৫ লক্ষ কোটি। এটি আগের বছরের বাজেট অনুমানের তুলনায় ১৫.১৯ শতাংশ বেশি। মোট বাজেটের ১৪.৬৭ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় হবে।

২০১৩–১৪ অর্থবর্ষে প্রতিরক্ষায় বাজেট বরাদ্দ ছিল ₹২.৫৩ লক্ষ কোটি। ২০২৬–২৭-এ তা বেড়ে হয়েছে ₹৭.৮৫ লক্ষ কোটি। অর্থাৎ প্রায় ₹৫.৩২ লক্ষ কোটি বৃদ্ধি। প্রায় তিনগুণ।

মোট প্রতিরক্ষা বরাদ্দের মধ্যে

- ২৭.৯৫ শতাংশ মূলধনী ব্যয়,

- ২০.১৭ শতাংশ পরিচালন ও প্রস্তুতিমূলক রাজস্ব ব্যয়,

- ২৬.৪০ শতাংশ বেতন ও ভাতার রাজস্ব ব্যয়,

- ২১.৮৪ শতাংশ প্রতিরক্ষা পেনশন,

- ৩.৬৪ শতাংশ অসামরিক সংস্থা।

আধুনিকীকরণের গতি

বাজেটের প্রধান লক্ষ্য তিন বাহিনীর আধুনিকীকরণ। উন্নত প্রযুক্তি ও নতুন ক্ষমতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে।

২০২৬–২৭ অর্থবর্ষে প্রতিরক্ষা বাহিনীর মূলধন বরাদ্দ হয়েছে ₹২.১৯ লক্ষ কোটি। আগের বছরের তুলনায় এটি ২১.৮৪ শতাংশ বেশি।

এর মধ্যে ₹১.৮৫ লক্ষ কোটি নতুন সরঞ্জাম ক্রয়ের জন্য নির্ধারিত। প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি।

নতুন প্রকল্পে আধুনিক যুদ্ধবিমান, উন্নত অস্ত্র, যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, মানববিহীন বিমান ও ড্রোন অন্তর্ভুক্ত।

সীমান্ত সড়ক সংস্থা (বিআরও)-র মূলধনী বরাদ্দ বেড়ে হয়েছে ₹৭,৩৯৪ কোটি।

সুড়ঙ্গ, সেতু ও সামরিক বিমানঘাঁটির আধুনিকীকরণে গতি আসবে।

প্রতিরক্ষা পরিষেবার জন্য অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কে ₹৯৭৫ কোটি বরাদ্দ হয়েছে।

দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে জোর

বাজেট আত্মনির্ভর ভারতকে অগ্রাধিকার দিয়েছে। আমদানি নির্ভরতা কমানোই লক্ষ্য।

দেশীয় শিল্প থেকে ক্রয়ের জন্য ₹১.৩৯ লক্ষ কোটি বরাদ্দ।

মূলধনী ক্রয়ের ৭৫ শতাংশ দেশীয় শিল্পের জন্য সংরক্ষিত হয়েছে।

প্রতিরক্ষা রক্ষণাবেক্ষণে ব্যবহৃত বিমান যন্ত্রাংশ তৈরির কাঁচামালেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

দেশীয় উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।

গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন

ডিআরডিও-তে বরাদ্দ বেড়ে হয়েছে ₹২৯,১০০.২৫ কোটি। এর মধ্যে ₹১৭,২৫০.২৫ কোটি মূলধনী ব্যয়ে ধরা হয়েছে।

১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলি—

প্রতিরক্ষা গবেষণা বাজেটের ২৫ শতাংশ শিল্প, স্টার্টআপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত।

মোট ১৫টি ডিআরডিও–শিল্প–শিক্ষা কেন্দ্র স্থাপন। এছাড়া, ৮২টি গবেষণা ক্ষেত্র চিহ্নিত হয়েছে।

প্রায় ২,০০০ শিল্পের সঙ্গে অংশীদারিত্ব। প্রযুক্তি হস্তান্তর ফি শূন্য।

২০২২–২৩ থেকে ২০২৪–২৫ পর্যন্ত গবেষণায় মোট ব্যয় ₹৬৮,২১০.২২ কোটি।

একই সময়ে ১৪৮টি নতুন গবেষণা প্রকল্প অনুমোদিত।

প্রাক্তন সেনা কল্যাণ ও স্বাস্থ্যসেবা

প্রাক্তন সেনা ও পরিবারগুলির জন্য বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২৬–২৭ অর্থবর্ষে প্রাক্তন সেনা স্বাস্থ্য স্কিমে ₹১২,১০০ কোটি বরাদ্দ হয়েছে। আগের বছরের তুলনায় ৪৫.৪৯ শতাংশ বেশি।

চিকিৎসা ব্যয় বহন করা হবে।

গত পাঁচ বছরে এই বরাদ্দ ৩০০ শতাংশেরশ্রও বেশি বেড়েছে।

প্রতিরক্ষা পেনশনে মোট বরাদ্দ ₹১.৭১ লক্ষ কোটি। ৬.৫৬ শতাংশ বৃদ্ধি।

মোট ৩৪ লক্ষের বেশি পেনশনভোগী উপকৃত হবেন। স্পর্শ ও অন্যান্য অনুমোদিত ব্যবস্থার মাধ্যমে অর্থ প্রদান।

সমাপ্তি

২০২৬–২৭ বাজেট প্রতিরক্ষা আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন ও গবেষণাকে শক্তিশালী করেছে। প্রাক্তন সেনাদের কল্যাণে জোর দেওয়া হয়েছে।

এই বাজেট নিরাপত্তা, আত্মনির্ভরতা ও উদ্ভাবনের মাধ্যমে একটি শক্তিশালী ভারতের ভিত্তি গড়ে তুলবেপ্রেস ইনফরমেশন ব্যুরো
ভারত সরকার 

তথ্যসূত্র

Press Information Bureau

Union Budget 2026-27

Minister of Defence

Click here to see pdf 

 

SSS/ RS.........


(রিলিজ আইডি: 2222868) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English