প্রধানমন্ত্রীর দপ্তর
জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর
পোস্ট করার দিনক্ষণ:
30 JAN 2026 10:41AM by PIB Agartala
নয়াদিল্লি, ৩০ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন,
“জাতির জনক মহাত্মা গান্ধীর পুণ্যতিথিতে আমার শত শত প্রণাম। পূজনীয় বাপু সবসময়ে স্বদেশীর উপর জোর দিতেন, যা বিকশিত ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আমাদের সংকল্পের ভিত্তি হয়ে উঠেছে। তাঁর ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড দেশবাসীকে তাঁদের কর্তব্য পালনের পথে প্রেরণা জুগিয়ে যাবে।"
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2222032)
ভিজিটরদের কাউন্টার : 30