অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কর রাজস্বের ৪১% নিজের কাছে রাখবে কেন্দ্র, ২০২৬-২৭-এ রাজ্যগুলিকে দেওয়া হবে ১.৪ লক্ষ কোটি টাকা

পোস্ট করার দিনক্ষণ: 01 FEB 2026 12:40PM by PIB Agartala

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

কর রাজস্বের ৪১% কেন্দ্রের তহবিলে রেখে দেওয়ার বিষয়ে ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করেছে কেন্দ্র।

সংসদে আজ ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন। কমিশনের সুপারিশ মতো ২০২৬-২৭ অর্থবর্ষে কর বাবদ প্রাপ্ত রাজস্ব থেকে ১.৪ লক্ষ কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হবে বলেও তিনি জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০২৫-এর ১৭ নভেম্বর রাষ্ট্রপতির কাছে অর্থ কমিশন রিপোর্ট পেশ করে। সংবিধানের ২৮১ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যাখ্যা সমেত কমিশনের এই সুপারিশ সম্বলিত প্রতিবেদন সংসদে পেশ করা হবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2221998) ভিজিটরদের কাউন্টার : 17
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English