অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের উন্নয়নের পরবর্তী পর্বে আর্থিক ক্ষেত্রের চাহিদা পূরণে বিকশিত ভারত গড়ে তুলতে ব্যাঙ্কিং ক্ষেত্রের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে : কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭

পোস্ট করার দিনক্ষণ: 01 FEB 2026 12:45PM by PIB Agartala

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি ২০২৬

 


কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ আজ সংসদে ২০০৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। বাজেট পেশের সময় তিনি বলেন, বিকশিত ভারতের জন্য ব্যাঙ্কিং ক্ষেত্রকে গড়ে তুলতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। এই কমিটি ভারতের উন্নয়নের পরবর্তী পর্যায়ে আর্থিক ক্ষেত্রের সর্বাঙ্গীন মূল্যায়ন করবে। আর্থিক ক্ষেত্রের স্থিরতা, অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ এবং গ্রাহকদের সুরক্ষার জন্য এই কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বর্তমানে ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্রের লাভের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলের ৯৮ শতাংশ অঞ্চল ব্যাঙ্কিং পরিষেবার আওতায় এসেছে।

এবারের বাজেটে পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন এবং রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশনের দক্ষতা বৃদ্ধির জন্য পুনর্গঠন করা হবে। ননব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলি বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থমন্ত্রী বাজেট ভাষণে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট রুলসের একটি সামগ্রিক পর্যালোচনার প্রস্তাবও রেখেছেন। এছাড়াও বাজেটে বড় বড় শহরগুলির জন্য বেশি অঙ্কের মিউনিসিপ্যাল বন্ডের বিষয়ে উৎসাহিত করার প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে অম্রুত প্রকল্পের আওতায় শুধুমাত্র মাঝারি ও ছোট শহরগুলিতে এই সুবিধা পাওয়া যায়। ব্যবসা বাণিজ্যে উৎসাহিত করার জন্য পারসন্স রেসিডেন্ট আউটসাইড ইন্ডিয়া বা বিদেশে বসবাসরত ভারতীয়দের পোর্টফলিও ইনভেস্টমেন্ট স্কিমে বিনিয়োগে উৎসাহ দেওয়া হবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2221989) ভিজিটরদের কাউন্টার : 7
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English