অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

যেসব প্রবাসীরা অনুমানের ওপর ভিত্তি করে কর প্রদান করেন তাঁদের জন্য মিনিমাম অলটার্নেট ট্যাক্সে ছাড়

পোস্ট করার দিনক্ষণ: 01 FEB 2026 12:51PM by PIB Agartala

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি ২০২৬

 


কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ আজ সংসদে ২০০৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। বাজেটে গুরুত্বপূর্ণ পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও তথ্য কেন্দ্র বা ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়াতে প্রস্তাব রাখা হয়েছে। এই উদ্দেশ্যে যে সব বিদেশী কোম্পানি আন্তর্জাতিক স্তরে গ্রাহকদের কাছে ক্লাউড সার্ভিস পৌঁছে দেয়, তারা যদি ভারতের ডেটা সেন্টারগুলির পরিষেবা ব্যবহার করে, তাহলে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। বাজেটে যেসব প্রবাসীদের সংস্থা নির্দিষ্ট সামগ্রি গুদামজাত করার জন্য দেশের ব্যবস্থাপনাকে কাজে লাগাবে তাদের ক্ষেত্রেও কর ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও যে সব প্রবাসীদের সংস্থা ক্যাপিটাল গুডস সহ অন্যান্য সরঞ্জাম এদেশের প্রস্তুতকারক সংস্থাগুলিকে সরবরাহ করবে তাদের জন্যও ৫ বছরের কর ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের মধ্যে যাঁরা অনুমানের ওপর ভিত্তি করে কর প্রদান করেন, তাঁদের জন্য মিনিমাম অলটার্নেট ট্যাক্স বা ম্যাটে ছাড়ের প্রস্তাব রয়েছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2221980) ভিজিটরদের কাউন্টার : 7
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English