অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

যুক্তিযুক্তভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় বাজেটে প্রত্যক্ষ কর সংক্রান্ত প্রস্তাব রাখা হয়েছে

পোস্ট করার দিনক্ষণ: 01 FEB 2026 12:54PM by PIB Agartala

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি ২০২৬

 


কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ আজ সংসদে ২০০৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। এই বাজেটে যুক্তিযুক্তভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্যক্ষ কর সংক্রান্ত প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে, করের মূল্যায়ন এবং কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য একাধিক উদ্যোগের অবসান ঘটবে। করদাতাদের অ্যাপিলেট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আগে সুদ সংক্রান্ত কোন বাধ্যবাধকতার সম্মুখীন হতে হবে না। প্রাক কর প্রদানের ক্ষেত্রে সুদের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে। অ্যাকাউন্টের হিসাব নিকাশ করা না হলে, কোন মূল্য হস্তান্তর সংক্রান্ত তথ্য জমা না দিলে এবং আর্থিক লেনদেনের বিষয়ে যথাযথ স্টেটমেন্ট জমা না দিলে সেগুলিকে টেকনিক্যাল ডিফল্ট বলে বিবেচনা করে তার জন্য জরিমানাকে ফ্রিজ হিসেবে ধার্য করা হবে। অর্থমন্ত্রী আয়কর আইনের আওতায় যুক্তিযুক্তভাবে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তাব রেখেছেন। তবে, গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টিডিএস-এর অর্থ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অ্যাকাউন্টের এবং নথির প্রয়োজনীয় তথ্য না দেওয়া হলে সেটিকে অপরাধমূলক কাজ বলে বিবেচনা করা হবে না। বর্তমানে ২০ লক্ষ টাকার কম অস্থাবর বিদেশী সম্পদের বিষয়ে যাবতীয় তথ্য প্রকাশ না করলে কোন জরিমানা দিতে হয় না। অর্থমন্ত্রী প্রস্তাব রেখেছেন এই ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2221975) ভিজিটরদের কাউন্টার : 19
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English