অর্থ মন্ত্রক
অভ্যন্তরীণ উৎপাদনকে সহায়তার লক্ষ্যে অন্তঃশুল্ক ও বহিঃশুল্ক কাঠামো আরও সরলীকরণের প্রস্তাব: কেন্দ্রীয় অর্থমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
01 FEB 2026 1:04PM by PIB Agartala
নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
শুল্ক কাঠামোর আরও সরলীকরণ, অভ্যন্তরীণ উৎপাদনে সহায়তা, রপ্তানি বাণিজ্যে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অন্তঃশুল্ক ও বহিঃশুল্কের ক্ষেত্রে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে একগুচ্ছ প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন।
এবারের বাজেটে কিছু কিছু সামগ্রীর ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। সেইসঙ্গে, কিছু ক্ষেত্রে শুল্কের হার আরও সহজ করার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
রপ্তানির ক্ষেত্রে সামুদ্রিক পণ্যের প্রক্রিয়াকরণে ব্যবহৃত দ্রব্যের ওপর শুল্কমুক্ত রাপ্তানির সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন শ্রীমতী সীতারমন। বাজেটে ব্যাটারির জন্য প্রস্তুত লিথিয়াম আয়ন সেলে ব্যবহৃত মূলধনী পণ্যের উপর বেসিক কাস্টমস শুল্ক ছাড়ের সীমা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। অন্যদিকে, সৌরবিদ্যুতের ক্ষেত্রে সৌরগ্লাস তৈরিতে ব্যবহৃত সোডিয়াম অ্যান্টিমোনেট আমদানির ক্ষেত্রে বেসিক কাস্টমস ডিউটি ছাড়ের প্রস্তাব রেখেছেন শ্রীমতী সীতারমন।
পরমাণু বিদ্যুতে গতি আনতে শ্রীমতী সীতারমন ২০৩৫ সাল পর্যন্ত পরমাণু বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় সামগ্রী আমদানিতে বেসিক কাস্টমস শুল্ক ছাড়ের সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
অসামরিক, প্রশিক্ষণ এবং অন্যান্য কাজে ব্যবহৃত বিমানের যন্ত্রাংশের ক্ষেত্রেও বেসিক কাস্টমস ডিউটি ছাড়ের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ, কিংবা প্রতিরক্ষা ক্ষেত্রে
প্রয়োজনীয় যন্ত্রাংশের ওপরও
বেসিক কাস্টমস ডিউটি ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2221966)
ভিজিটরদের কাউন্টার : 22