পোস্ট করার দিনক্ষণ:
21 JAN 2026 8:12PM by PIB Agartala
আগরতলা, ২১ জানুয়ারি, ২০২৬: আগরতলায় লোকভবনে আজ ত্রিপুরা,মেঘালয় ও মনিপুরের পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে রাজ্যপাল আজকের দিনে ত্রিপুরা, মেঘালয় ও মনিপুরের পূর্ণ রাজ্য দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন।

রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশায় উত্তর পূর্বাঞ্চল বিকাশের পথে এগিয়ে চলছে। এই তিনটি রাজ্যও প্রধানমন্ত্রীর বিকশিত ভারত ২০৪৭ সংকল্পের দিকে জোর কদমে এগিয়ে চলছে। রাজ্যপাল নেশামুক্ত যুব সমাজ গড়ার উপর জোর দেন। এই তিন রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জীবন জীবিকা ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতির উপর গুরুত্ব দেন তিনি। অষ্টলক্ষ্মীর এই অঞ্চলে দ্রুত অগ্রগতি হচ্ছে বলে তিনি উল্লেখ করে বলেন, রাজ্যগুলোর সীমান্তবর্তী গ্রামগুলোর উন্নয়নেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার যথেস্ট আন্তরিকভাবে কাজ করছে।শহরে যেমন সুযোগ সুবিধা পাওয়া যায়, সীমান্তবর্তী গ্রামগুলোতেও সেই ধরনের সব সুবিধা সম্প্রসারনের উপর গুরুত্ব দেন রাজ্যপাল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এন ই সি-র বোর্ড সভাও এখন এই অঞ্চলের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়।

রাজ্যপাল আরো বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার দিকেও সমানতালে এগিয়ে চলছে এই রাজ্যগুলো। পর্যটন, শিক্ষা, উচ্চশিক্ষা, জৈবচাষ পদ্ধতির ক্ষেত্রে এই রাজ্যগুলোর যথেষ্ট সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। লোকভবনে আয়োজিত পুর্নরাজ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সমাগত তিন রাজ্যের প্রতিনিধি ও ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানান ও সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে মনিপুর রাজ্যের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক জি ওয়াইকম, মেঘালয়ের পক্ষে মেরিয়াম সায়েদ এবং ত্রিপুরার পক্ষে অধ্যাপক সোমদেব বনিক বক্তব্য রাখেন।
***
PS / TD/