উপ-রাষ্ট্রপতির সচিবালয়
এনসিসি প্রজাতন্ত্র দিবস শিবির ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান উপ-রাষ্ট্রপতির
प्रविष्टि तिथि:
05 JAN 2026 2:28PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৫ জানুয়ারি, ২০২৬
উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান আজ নতুন দিল্লির ডিজিএনসিসি ক্যাম্পে এনসিসি প্রজাতন্ত্র দিবস শিবির ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশ গড়ার কাজে এনসিসি-র ভূমিকার প্রশংসা করেন তিনি।
উপ-রাষ্ট্রপতি বলেন, এই বছর এনসিসি-র ৭৮তম বর্ষ। এই দীর্ঘ যাত্রাপথে সুশৃঙ্খল, দায়িত্বশীল এবং দেশপ্রেমী নাগরিক হিসেবে এনসিসি তার ভূমিকা প্রতিষ্ঠিত করেছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের প্রশংসা করে উপ-রাষ্ট্রপতি বলেন, আত্মনির্ভর ভারত গড়ার কাজে দক্ষ, সুশৃঙ্খল এবং সেবাপরায়ণ তরুণদের প্রয়োজন রয়েছে, যে ভূমিকা এনসিসি পালন করে চলেছে। এনসিসি-র এই শিবির ন্যায়, সাম্য এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। পরিবেশ রক্ষা, প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে ত্রাণ সহায়তায় অংশগ্রহণ প্রভৃতি ক্ষেত্রে এনসিসি ক্যাডেটদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
এর আগে এই শিবিরে পৌঁছনোর পর, রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করেন এনসিসি ক্যাডেটরা। অনুষ্ঠানে এনসিসি-র মহানির্দেশক লেঃ জেনারেল বীরেন্দ্র ভাটস সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2211666)
आगंतुक पटल : 91
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English