প্রধানমন্ত্রীর দপ্তর
রুশ রাষ্ট্রপতির বাসভবন লক্ষ্য করে হামলার খবরে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর
পোস্ট করার দিনক্ষণ:
30 DEC 2025 12:53PM by PIB Agartala
নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রুশ রাষ্ট্রপতির বাসভবন লক্ষ্য করে হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“রুশ রাষ্ট্রপতির বাসভবন লক্ষ্য করে হামলার খবরে গভীর উদ্বিগ্ন। যে কূটনৈতিক প্রয়াস চলছে, সেটাই শত্রুতা বন্ধ করে সুস্থিত শান্তি অর্জনের সবচেয়ে কার্যকর পথ। সংশ্লিষ্ট সব পক্ষকে এই প্রয়াসে মনযোগী থাকার এবং একে দুর্বল করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
@KremlinRussia_E”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2210178)
ভিজিটরদের কাউন্টার : 27