প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

সাঁওতালী ভাষায় ভারতের সংবিধান প্রকাশের প্রশংসায় প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 26 DEC 2025 9:30AM by PIB Agartala

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাঁওতালী ভাষায় ভারতের সংবিধান প্রকাশের প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এটি প্রকাশ করেন।

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :

“একটি প্রশংসনীয় প্রয়াস !

সাঁওতালী ভাষায় সংবিধান প্রকাশ সংবিধান সম্পর্কে সচেতনতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও মজবুত করবে।

ভারত সাঁওতালী সংস্কৃতি এবং দেশের অগ্রগতিতে সাঁওতালীদের অবদান নিয়ে অত্যন্ত গর্বিত।”

@rashtrapatibhvn

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2209372) ভিজিটরদের কাউন্টার : 38
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English