প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী ক্রিসমাসের সকালের প্রার্থনা সভায় যোগ দিলেন
পোস্ট করার দিনক্ষণ:
25 DEC 2025 10:43AM by PIB Agartala
নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির 'দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন'-এ ক্রিসমাসের সকালের প্রার্থনাসভায় যোগ দিলেন। শ্রী মোদী বলেছেন, "এই প্রার্থনা ভালোবাসা, শান্তি এবং সহমর্মিতার অনন্তকালের বার্তার প্রতিফলন। ক্রিসমাসের বাণী যেন আমাদের সমাজে সম্প্রীতি এবং শুভেচ্ছাকে প্রেরণা দান করে।"
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন :
"দিল্লির দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এ ক্রিসমাসের সকালের প্রার্থনাসভায় যোগ দিলাম। এই প্রার্থনাসভা ভালোবাসা, শান্তি এবং সহমর্মিতার অনন্ত বার্তার প্রতিফলন। ক্রিসমাসের বাণী যেন আমাদের সমাজে ঐক্য এবং শুভেচ্ছাকে অনুপ্রেরণা দেয়।"
" এখানে দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এর ক্রিসমাসের সকালের প্রার্থনাসভার আরও কিছু মুহূর্ত।"
ক্রিসমাস নতুন করে আশা, উষ্ণতা এবং করুণার প্রতি পারস্পরিক দায়বদ্ধতা বয়ে আনুক।
"দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এ ক্রিসমাসের সকালের প্রার্থনাসভা থেকে কিছু উল্লেখযোগ্য অংশ।"
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2208699)
ভিজিটরদের কাউন্টার : 41