প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

সম্মিলিত শক্তির বার্তা সম্বলিত সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 17 DEC 2025 10:11AM by PIB Agartala

নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর , ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্মিলিত শক্তির বার্তা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে তুলে ধরলেন। ওই বাক্যবন্ধের অর্থ হল, সুপরিকল্পিতভাবে সংঘবদ্ধ ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ও বিপুল কর্ম সম্পাদনে সক্ষম – তৃণখণ্ডে প্রস্তুত রজ্জুও হস্তী বন্ধনের উপযোগী।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী যে সংস্কৃত বাক্যবন্ধটি তুলে ধরেছেন তা হল :

“अल्पानामपि वस्तूनां संहतिः कार्यसाधिका।

तृणैर्गुणत्वमापन्नैर्बध्यन्ते मत्तदन्तिनः॥”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2205678) ভিজিটরদের কাউন্টার : 38
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English