স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাতিলের প্রয়াণে শোকজ্ঞাপন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী

পোস্ট করার দিনক্ষণ: 12 DEC 2025 10:37AM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাতিল চাকুরকর জি-র প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।

এক্স-এ এক পোস্টে শ্রী শাহ বলেছেন :

“প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাতিল চাকুরকর জি-র প্রয়াণে শোকাহত। তাঁর কয়েক দশকের রাজনৈতিক জীবনে জনগণের নানা সমস্যা সম্পর্কে তিনি অবহিত ছিলেন এবং মানুষের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2203845) ভিজিটরদের কাউন্টার : 26
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English