প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক বিশেষভাবে সক্ষমজন দিবসে তাঁদের মর্যাদা, অভিগম্যতা এবং সুযোগ নিশ্চিত করায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 03 DEC 2025 4:09PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর, ২০২৫



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আন্তর্জাতিক বিশেষভাবে সক্ষমজন দিবসে তাঁদের মর্যাদা, অভিগম্যতা এবং সুযোগ নিশ্চিত করায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন। এরা, অর্থাৎ দিব্যাঙ্গজনেরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সৃজনশীলতা, নিষ্ঠা ও উদ্যমের স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। দিব্যাঙ্গজনেদের কল্যাণে আইন, সুগম্য পরিকাঠামো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সহায়ক প্রযুক্তি - প্রভৃতি নানা ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ একাধিক উদ্যোগ নিয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন।
এই মর্মে এক্স পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2198565) ভিজিটরদের কাউন্টার : 39
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English