পর্যটন মন্ত্রক
নালন্দার উন্নয়নের জন্য প্রস্তাব
পোস্ট করার দিনক্ষণ:
01 DEC 2025 3:36PM by PIB Agartala
নয়াদিল্লি, ১ ডিসেম্বর, ২০২৫
যে কোনো পর্যটন স্থানের উন্নয়ন এবং ঐ স্থানের মাহাত্ম্য প্রচারের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের। জুলাই মাসে বিহার সরকারের সঙ্গে নালন্দার উন্নয়ন নিয়ে একটি বৈঠক হয়। ২০২৪-২৫ অর্থবর্ষে বিহারের গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির উন্নয়নের জন্য বাজেটে যে ঘোষণা করা হয়েছিল, সেই ঘোষণা অনুসারে প্রয়োজনীয় কাজের জন্যই এই বৈঠক।
পর্যটন দপ্তর স্বদেশ দর্শন এবং স্বদেশ দর্শন ২.০-এর মাধ্যমে দেশের বিভিন্ন তীর্থস্থানের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও কেন্দ্রীয় সরকার ২৩টি রাজ্যে স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট (এসএএসসিআই) – ডেভেলপমেন্ট অফ আইকনিক ট্যুরিস্ট সেন্টার্স টু গ্লোবাল স্কেল কর্মসূচিতে ৪০টি প্রকল্পে আর্থিক সহায়তা করে থাকে। বিহারের জন্য স্বদেশ দর্শন, স্বদেশ দর্শন ২.০, প্রসাদ, চ্যালেঞ্জ বেসড ডেস্টিনেশন ডেভেলপমেন্ট এবং এসএএসসিআই প্রকল্পে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, সেটি দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196912®=3&lang=1
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্রসিং শেখাওয়াত।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2197381)
ভিজিটরদের কাউন্টার : 25