পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ড. বন্দনা সেন কলকাতায় শিল্প সংক্রান্ত বার্ষিক সমীক্ষা নিয়ে বৈঠকের সভাপতিত্ব করলেন

প্রকাশিত: 21 NOV 2025 5:41PM by PIB Kolkata

কলকাতা, ২১ নভেম্বর ২০২৫

 

ডিরেক্টরেট জেনারেল অফ কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বা ডিজিসিআইএস- এর মহাপরিচালক ড. বন্দনা সেন আজ কলকাতায় আনুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রিজ (শিল্প সংক্রান্ত বার্ষিক বৈঠক) বা এএসআই ২০২৪–২৫ এবং ক্যাপেক্স ২০২৫ রিটার্নস সংক্রান্ত এক বিশেষ বৈঠকের সভাপতিত্ব করেন। ব্যবসায়িক সমিতি এবং শিল্প-সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন এবং সমীক্ষার কার্যপ্রণালী গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বৈঠকে নিবন্ধিত উৎপাদন ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান, নীতিনির্ধারণে সমীক্ষার গুরুত্ব, বাণিজ্যিক সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা, ইউনিট স্তরে বিনামূল্যে তথ্য প্রদান এবং সমীক্ষা পরিচালনার জন্য প্রযোজ্য আইনি পরিকাঠামো (কলেকশন অফ স্ট্যাটিস্টিক্স অ্যাক্ট, ২০০৮)- এই সমস্ত বিষয় আলোচনা হয়। উল্লেখ করা হয় যে, এএসআই রাষ্ট্র সংঘের পরিসংখ্যান বিভাগ বা ইউএনএসডির সুপারিশ অনুসরণ করে। শিল্পক্ষেত্রে এই তথ্য বিশেষ ভূমিকা পালন করে। পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, বিনিয়োগ ও উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, শিল্পক্ষেত্রে ফলাফলের তুলনামূলক বিচার, শ্রমিকবর্গের গতিশীলতা মূল্যায়ন এবং পরিবেশগত প্রভাব বোঝার জন্য এই তথ্যের বিশেষ প্রয়োজন। সমীক্ষার অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি সরকারের ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিকেও প্রতিফলিত করে।

এএসআই'র উদ্দেশ্য নিবন্ধিত উৎপাদন ক্ষেত্রের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্বন্ধে সমন্বিত পরিসংখ্যান সংগ্রহ, নীতি-নির্ধারণের জন্য নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা এবং শিল্পকে সক্ষম করা।
 

*********

SSS/RS/


(রিলিজ আইডি: 2192580) ভিজিটরের কাউন্টার : 35
এই রিলিজটি পড়তে পারেন: English