আয়ুষ
azadi ka amrit mahotsav

সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানের আওতায় স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা কর্মসূচি

প্রকাশিত: 22 SEP 2025 4:38PM by PIB Kolkata

কলকাতা,২২ শে সেপ্টেম্বর, ২০২৫ 


কলকাতায় অবস্থিত জাতীয় হোমিওপ্যাথি সংস্থা হাসপাতালের  বহির্বিভাগ/কনফারেন্স রুমে 'সুস্থ নারী, সশক্ত পরিবার' অভিযানের আওতায় স্তন ক্যান্সার সম্পর্কিত সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি আয়োজনের মূল উদ্দেশ্য হল মহিলা রোগীদের স্তন ক্যান্সার, তার প্রাথমিক লক্ষণ এবং সময়মতন নিজেকে পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করা।

ইন্টার্ন ও স্নাতকোত্তর পড়ুয়ারা রোগীদের মধ্যে স্তন ক্যান্সার সচেতনতা সম্পর্কিত IEC উপকরণ বিতরণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন এবং এর মাধ্যমে মহিলা অংশগ্রহণকারীদের নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে সচেতন করা হয় : 

প্রাথমিক পর্যায়ে  স্তন ক্যান্সার  শনাক্তকরণের গুরুত্ব।

সঠিক পদ্ধতিতে কীভাবে নিজেকে স্তন পরীক্ষা  করতে হয়।

কখন এবং কত ঘন ঘন নিজেকে পরীক্ষা করা উচিত।

এই কর্মসূচি সচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা ভাঙা এবং মহিলাদের নিজেদের স্বাস্থ্যের উন্নতির  উপর জোর দিয়েছে। এই কর্মসূচিতে ইন্টার্ন, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি এবং বিভাগীয় সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

ড. ওমপ্রিয়া মিশ্র এই কর্মসূচি পরিচালনা করেন। তিনি অংশগ্রহণকারীদের নিয়মিত স্ক্রিনিং, প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের পরামর্শ এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে জীবনযাত্রার পরিবর্তন আনার গুরুত্ব সম্পর্কে আরও বিস্তারিত জানান। তিনি মহিলাদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং তাঁদের পরিবারের মধ্যে ও সমাজে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য উৎসাহিত করেন। ড. অস্টিন জোস, ড. ললিত সিং এবং ড. লক্ষ্মী মাহাতো সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধান করেন এবং অংশগ্রহণকারীদের  সঠিক দিশা দেন।


                     **

SSS/AS......


(রিলিজ আইডি: 2169725) ভিজিটরের কাউন্টার : 32
এই রিলিজটি পড়তে পারেন: English