প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

নবরাত্রি উপলক্ষে পণ্ডিত জসরাজজী'র হৃদয়গ্রাহী গান শেয়ার করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নাগরিকদের তাদের প্রিয় ভজনগুলি ভাগ করে নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন

পোস্ট করার দিনক্ষণ: 22 SEP 2025 9:32AM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে পণ্ডিত জসরাজজী'র একটি হৃদয়গ্রাহী গান শেয়ার করেছেন। শ্রী মোদী বলেন, নবরাত্রি হল বিশুদ্ধ ভক্তির বিষয় এবং অনেকেই সঙ্গীতের মাধ্যমে এই ভক্তিকে অন্তর্ভুক্ত করেছেন। "আপনি যদি কোনও ভজন গেয়ে থাকেন বা আপনার পছন্দের কোনও ভজন থাকে, তাহলে দয়া করে তা আমার সঙ্গে শেয়ার করুন। আমি আগামী দিনগুলিতে সেগুলির কয়েকটি পোস্ট করব," বলেন শ্রী মোদী।

প্রধানমন্ত্রী এক্স এ পোস্টে লিখেছেন,

"নবরাত্রি হল বিশুদ্ধ ভক্তির বিষয়। সঙ্গীতের মাধ্যমে অনেকেই এই ভক্তিকে ধারণ করেছেন। পন্ডিত জসরাজজী'র এমনই একটি প্রাণবন্ত গান শেয়ার করছি।

আপনি যদি কোনও ভজন গেয়ে থাকেন বা আপনার পছন্দের কোনও ভজন গান থাকে, তবে দয়া করে তা আমার সঙ্গে শেয়ার করুন। আমি আগামী দিনগুলিতে সেগুলির কয়েকটি পোস্ট করব।"

https://youtube.com/watch?v=0NlwLAkuXvo"

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2169605) ভিজিটরদের কাউন্টার : 21
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English