প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

শিলিগুড়িতে বিশেষ 'স্পর্শ' কর্মশিবিরে উপস্থিত সেনাপ্রধান

प्रविष्टि तिथि: 18 SEP 2025 4:20PM by PIB Kolkata

কলকাতা, ১৮ সেপ্টেম্বর ২০২৫

 

আজ শিলিগুড়ির বেংডুবি সামরিক ঘাটিতে 'স্পর্শ' বার্তা কর্মসূচী অনুষ্ঠিত হয়। 'কন্ট্রোলার অফ ডিফেন্স একাউন্টস' আয়োজিত এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের পেনশন সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান। প্রায় ২০০০-এরও বেশি অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। জেনারেল চৌহান অনুষ্ঠানে  উপস্থিত লাভ্যার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি বলেন, ভারতীয় সেনা সবসময় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পাশে থাকে, এবং সরকার ও সেনা তাদের যেকোন সমস্যা গুরুত্ব সহকারে সামাধান করে থাকে। 
কন্ট্রোলার অফ ডিফেন্স একাউন্টস শ্রী হিমাংশু শঙ্কর জানান, আজকের কর্মসূচীতে প্রায় আটশো-র বেশি সেনাকর্মী ও তাদের পরিবার লাভবান হয়েছেন। বিভিন্ন কারণে এখনো পর্যন্ত যে সমস্ত পেনশন সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি, এই স্পর্শ কর্মসূচীর মাধ্যমে সেগুলির সমাধান করা হবে।


*****


RS.........


(रिलीज़ आईडी: 2168120) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English