পোস্ট করার দিনক্ষণ:
18 SEP 2025 1:05PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী শ্রীমতী সুশীলা কার্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
প্রধানমন্ত্রী শ্রী মোদী নেপালের অন্তর্ভুক্তি সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে অভিনন্দন জানান এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
নেপালে সাম্প্রতিক বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য ভারতের প্রস্তুতির কথা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টায়, নেপালের জনগণের অগ্রগতির জন্য ভারতের পূর্ণ সমর্থন জানান।
প্রধানমন্ত্রী কারকি নেপালের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী আগ্রহ প্রকাশ করায় নেপালের প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন।
নেপালের আসন্ন জাতীয় দিবস উপলক্ষেও প্রধানমন্ত্রী শ্রী মোদী শুভেচ্ছা জানিয়েছেন।
দুই রাষ্ট্রপ্রধান পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন।
*****
PS/PKS/KMD