প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

 স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৫ 'এ সোনা জেতার জন্য এবং স্কেটিংয়ে ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রধানমন্ত্রী আনন্দকুমার ভেলকুমারকে অভিনন্দন জানিয়েছেন

পোস্ট করার দিনক্ষণ: 16 SEP 2025 8:45AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সিনিয়র পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জয়ের জন্য আনন্দকুমার ভেলকুমারকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন "তার দৃঢ়তা, গতি এবং মনোবল তাকে স্কেটিং-এ ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন করে তুলেছে। তার এই সাফল্য অগণিত যুবক-যুবতীকে অনুপ্রাণিত করবে।"

আজ এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন,

"স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৫'এ সিনিয়র পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে সোনা জেতার জন্য আনন্দকুমার ভেলকুমারের জন্য আমরা গর্বিত। তার দৃঢ়তা, গতি এবং মনোবল তাকে স্কেটিং-এ ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন করে তুলেছে। তার এই সাফল্য অগণিত যুবক-যুবতীকে অনুপ্রাণিত করবে। তাকে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরো সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই।"

*****

PKS/PS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2167073) ভিজিটরদের কাউন্টার : 41
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English