প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

হিন্দি দিবসে শুভেচ্ছা জানিয়ে সমস্ত ভারতীয় ভাষাকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 14 SEP 2025 11:00AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর ২০২৫: হিন্দি দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন৷ ভারতের পরিচয় এবং মূল্যবোধের জীবন্ত ঐতিহ্য হিসেবে হিন্দির সাংস্কৃতিক ও মানসিক তাৎপর্যের উপর জোর দিয়েছেন তিনি। সেই সাথে নাগরিকদের সকল ভারতীয় ভাষাকে সমৃদ্ধ করার এবং গর্বের সাথে ভবিষ্যত প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি৷

একটি এক্স- পোস্টে শ্রী মোদী বলেছেন:

"হিন্দি দিবসে আপনাদের সকলকে অসীম শুভেচ্ছা। হিন্দি কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং আমাদের পরিচয় ও সংস্কৃতির একটি জীবন্ত ঐতিহ্য। এই উপলক্ষে, আসুন আমরা সকলেই হিন্দি সহ সমস্ত ভারতীয় ভাষাকে সমৃদ্ধ করার এবং আগামী প্রজন্মের কাছে গর্বের সাথে সেগুলি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিই। বিশ্বমঞ্চে হিন্দির প্রতি ক্রমবর্ধমান সম্মান আমাদের সকলের জন্য গর্ব এবং অনুপ্রেরণার বিষয়।"

*****

PS/DM/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2166715) ভিজিটরদের কাউন্টার : 23
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English